নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। ২২ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৩টি (কম/বেশি হতে পারে)
বেতন: পবিস বেতনকাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৬,৬০০ থেকে ৪১,৯৫০ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: বিআরটিএ কর্তৃক প্রদত্ত মেয়াদ সমৃদ্ধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
পদের নাম: কুক কাম কেয়ার টেকার
পদসংখ্যা: ২টি (কম/বেশি হতে পারে)
বেতন: পবিস বেতনকাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৫,৫০০ থেকে ৩৯,১৭০ টাকা, নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
কর্মস্থল: সুনামগঞ্জ
বয়সসীমা: ১৩ জুলাই ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ নম্বর পদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে। এবং টাকা জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ।
আবেদনের প্রক্রিয়া: নির্ধারিত ফরম ব্যতীত অন্য কোনো ফর্মে/সাদা কাগজে/টাইপকৃত/সরাসরি কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ যোগ্য হবে না। সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ১৩ জুলাই ২০২৫

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের অধীনে বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দপ্তরটিতে সাত ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
২০ ঘণ্টা আগে