
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডেটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার (১০ম গ্রেড) পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ৩০ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ২১ জন প্রার্থী অংশ নেবেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্ততিতে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষা আগামী ৩০ মার্চ সকাল ১০টায় আগারগাঁওয়ে অবস্থিত সরকারী কর্ম কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে। প্রার্থীকে সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। কোনো প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং যোগ্য আবেদনকারীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৪ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) জুনিয়র স্টোরম্যান পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ২৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
আপনার ক্যারিয়ার যাত্রার শুরুটা কীভাবে হয়েছিল? এই যাত্রাটা খুব সরল ছিল না। ক্যাডেট কলেজের নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বেরিয়ে বাস্তব জীবনে মানিয়ে নেওয়া আমার জন্য কঠিন একটা পরিবেশ ছিল। বাংলাদেশে কিছুদিন কম্পিউটার সায়েন্স পড়লেও আমি বুঝতে পারছিলাম, শুধু বই পড়ে হবে না।
১৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ডিলার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে