রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৪ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২৫ সালের ২৮ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর চলতি বছরের ২৪ জানুয়ারি সহকারী প্রকৌশলী পদের নৈর্ব্যক্তিক পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেবেন। খিলক্ষেতে অবস্থিত আরপিসিএল করপোরেট অফিসে এদিন বেলা ১১টায় সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় সব পরীক্ষার্থীকে টেলিটক কর্তৃক ইস্যু করা প্রবেশপত্র (রঙিন প্রিন্ট) অবশ্যই সঙ্গে আনতে হবে এবং পরীক্ষা চলাকালে পরিদর্শককে তা প্রদর্শন করতে হবে। নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য ইস্যু করা প্রবেশপত্র লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে।
প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীর চেহারার মিল থাকতে হবে। মিল না থাকলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষার ফলাফল আরপিসিএলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় বাছাই করা প্রার্থীদের একই দিনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) জুনিয়র স্টোরম্যান পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ২৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডেটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার (১০ম গ্রেড) পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ৩০ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ২১ জন প্রার্থী অংশ নেবেন।
১২ ঘণ্টা আগে
আপনার ক্যারিয়ার যাত্রার শুরুটা কীভাবে হয়েছিল? এই যাত্রাটা খুব সরল ছিল না। ক্যাডেট কলেজের নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বেরিয়ে বাস্তব জীবনে মানিয়ে নেওয়া আমার জন্য কঠিন একটা পরিবেশ ছিল। বাংলাদেশে কিছুদিন কম্পিউটার সায়েন্স পড়লেও আমি বুঝতে পারছিলাম, শুধু বই পড়ে হবে না।
১৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ডিলার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে