৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হলো দীর্ঘ পথের প্রথম ধাপ। এখানে ভালো প্রস্তুতি যেমন জরুরি, তেমনি শেষ মুহূর্তের বিষয়ভিত্তিক প্রস্তুতি ও দিকনির্দেশনা পরীক্ষার ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। ৪১তম বিসিএসে ট্যাক্স এবং ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ নাফিস সাদিক তাঁর অভিজ্ঞতা থেকে কার্যকর ১০টি পরামর্শ দিয়েছেন। লিখেছেন শাহ বিলিয়া জুলফিকার।
গুরুত্বপূর্ণ অংশে মনোযোগ দিন
বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৬০-৭০ শতাংশ প্রশ্ন আসে সিলেবাসের ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ অংশ থেকে। উদাহরণস্বরূপ, বাংলা সাহিত্যে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যিকদের তথ্য ভালোভাবে রিভিশন দিলে সহজে ১৫-১৬ নম্বর পাওয়া সম্ভব। তাই সিলেবাসের মূল অংশগুলো বারবার পড়ুন, তারপর বাকি অংশগুলো কভার করুন।
অপ্রচলিত টপিকগুলোর কার্যকর ব্যবহার করুন
যেসব টপিক থেকে সাধারণত প্রশ্ন আসে না, সেগুলোর বিগত বছরের প্রশ্ন দেখে গুরুত্বপূর্ণ অংশগুলো দাগিয়ে পড়ুন। মুখস্থনির্ভর টপিকগুলো পরীক্ষার কয়েক দিন আগে রিভিশন করলে সহজে মনে থাকে।
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ফোকাস করুন
মুক্তিযুদ্ধ, সংবিধান, ভূ-রাজনীতি, জলবায়ুবিষয়ক কূটনীতি—এসব টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোন টপিক থেকে কত প্রশ্ন আসে, তা বিশ্লেষণ করে পড়ুন এবং বারবার রিভিশন করুন।
সাম্প্রতিক ঘটনাবলি কাজে লাগান
সরাসরি প্রশ্ন না হলেও সাম্প্রতিক দেশ, সংস্থা বা ঘটনার ওপর প্রশ্ন আসতে পারে। সাম্প্রতিক ঘটনাবলির জন্য ‘রিসেন্ট ভিউ’ বইটি কাজে লাগাতে পারেন।
তথ্যভিত্তিক টপিক আলাদা নোট করুন
অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, এক্সপোর্ট প্রমোশন রিপোর্ট, আদমশুমারি, বিভিন্ন রেটিং—এ ধরনের তথ্যভিত্তিক বিষয় আলাদা নোট করে বারবার রিভিশন করলে সহজে মনে থাকে।
নৈতিকতা ও মূল্যবোধ অবহেলা করবেন না
‘নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন’ বিষয়ে অনেকে প্রস্তুতি নেন না। তবে বই থেকে সরাসরি ৫-৬ নম্বর আসতে পারে। সামান্য নোট করে পরীক্ষার আগের রাতে চোখ বুলালে সহজেই ৮-৯ নম্বর পাওয়া সম্ভব।
ইংরেজি সাহিত্য শেষ মুহূর্তে দেখুন
ইংরেজি সাহিত্য একবার ভালোভাবে শেষ করে, পরীক্ষার আগের দিন আরেকবার দেখে নিলে সহজে মনে থাকে।
মানসিক দক্ষতা ও গণিত নিয়মিত চর্চা করুন
বিগত বছরের মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি প্রশ্নগুলো সমাধান করে নিয়মিত অনুশীলন করুন। অল্প জায়গায় দ্রুত গণিতের সমাধান করার অভ্যাস তৈরি করুন।
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিকে গুরুত্ব দিন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এখন কিছুটা কঠিন। তাই বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি এ দুটি বিষয়ে বিস্তারিত পড়া জরুরি।
টাইম ম্যানেজমেন্টে দক্ষ হোন
যত বেশি সম্ভব মডেল টেস্ট দিন এবং OMR শিটে ওপর চিহ্নিত করার অভ্যাস করুন। টাইম ম্যানেজমেন্ট প্রিলিমিনারির বড় চ্যালেঞ্জ। মডেল টেস্টের মাধ্যমে নিজের জন্য উপযুক্ত সময়
ব্যবস্থাপনা তৈরি করুন, যা মূল পরীক্ষায় কাজে আসবে।

জনবল নিয়োগের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকটিতে ‘ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডিভিশনের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। সোমবার (২ মার্চ) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে