শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ৯ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
পদগুলো হলো সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর (ফটোকপি অপারেটর), রেকর্ড সর্টার, অফিস সহায়ক ও নৈশপ্রহরী।
১৮-৩২ বছর বয়সী যেকোনো যোগ্য প্রার্থী এসব পদে আবেদন করতে পারবেন। ১-৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা, ৬-৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আগ্রহী প্রার্থীরা এ লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২৫ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটিতে ফিচার বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৬ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
১১ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকটির ‘অফিসিয়াল ফর আইটি সিকিউরিটি অ্যান্ড গভর্ন্যান্স ডিভিশন’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
আরএফএল গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৯ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে