জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ।
পদ সংখ্যা: ৩০টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/এসএসসি/ ডিপ্লোমা ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ভালো যোগাযোগ এবং ব্যবসায়িক জ্ঞান থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২০–৩০ বছর।
কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বাইক ভাতা, বিক্রয় প্রণোদনা এবং কমিশন, টি/এ এবং ডি/এর ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৪ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) জুনিয়র স্টোরম্যান পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ২৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডেটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার (১০ম গ্রেড) পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ৩০ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ২১ জন প্রার্থী অংশ নেবেন।
১৪ ঘণ্টা আগে
আপনার ক্যারিয়ার যাত্রার শুরুটা কীভাবে হয়েছিল? এই যাত্রাটা খুব সরল ছিল না। ক্যাডেট কলেজের নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বেরিয়ে বাস্তব জীবনে মানিয়ে নেওয়া আমার জন্য কঠিন একটা পরিবেশ ছিল। বাংলাদেশে কিছুদিন কম্পিউটার সায়েন্স পড়লেও আমি বুঝতে পারছিলাম, শুধু বই পড়ে হবে না।
১৭ ঘণ্টা আগে