সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির কক্সবাজারের উখিয়া অফিসে নিয়োগ পাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেকনিক্যাল সুপারভাইজার।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। অটো ক্যাড ২ডি/৩ডি, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
বয়সসীমা: উল্লেখ নেই। তবে নারী-পুরুষ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিসে।
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)।
বেতন: ৪৮০০০ টাকা (মাসিক)।
এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর, ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এনসিসি ব্যাংক) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ব্রাঞ্চ ব্যাংকিং (এও–অফিসার) বিভাগে ‘রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৩ জুন পর্যন্ত।
১ ঘণ্টা আগে
দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৭ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
২০ ঘণ্টা আগে