ঐতিহাসিক এক নদ সিন্ধু। কত স্মৃতি, কত ইতিহাস রয়েছে এই নদকে ঘিরে। এটি পাকিস্তানের জাতীয় নদ। এই নদের এক সেতুর গোড়ায় রয়েছে কিছু সবুজ গাছ। গাছগুলোর পাশ ঘেঁষে চলে গেছে মহাসড়ক। এই সড়কে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। গরমের প্রচণ্ডতায় কখনো কখনো তাদের ভেতর হাহাকার তৈরি হয়। সেই হাহাকার কমাতে মানুষকে ৩০ বছর ধরে শীতল পানি পান করান গুলজার আহমদ। প্রতিদিন শত শত মানুষ তাঁর পান করানো ঠান্ডা পানি দিয়ে হৃদয় শীতল করে।
৬০ বছর বয়সী গুলজার তাঁর জীবনের অর্ধেক সময় ব্যয় করেছেন পানি পান করানোর এই মানবিক কাজে। আর এটি তিনি করে যাচ্ছেন সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। শুরুর দিকে তিনি মহররম মাসে পথের ধারে পানি পান করাতেন। একটি মাটির মটকা এবং পানপাত্র ছিল তাঁর সঙ্গী। সময়ের পরিক্রমায় তাঁর মনে এল—‘এই ভালো কাজটি নিয়মিত চালিয়ে যাওয়া উচিত।’ পরে ধীরে ধীরে তা এখন গুলজারের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে তাঁর এই মানবিক কার্যক্রম। বছরের ১২ মাসই এখন তিনি পথচারীদের বিনা মূল্যে পানি পান করান। গরমকালের আট মাস তিনি ঠান্ডা পানি বিতরণ করেন। আর শীতে পানি রাখেন মাটির পাত্রে, যেন পানির তাপমাত্রা স্বাভাবিক থাকে।
গুলজারের ভাষায়, ‘এই পথ দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ আসা-যাওয়া করে। কেউ রিকশায়, কেউ মোটরসাইকেলে, কেউবা হেঁটে। সবাইকেই পানি দিই। পরিচিত কিংবা অপরিচিত—সবার পিপাসা মেটানো আমার কর্তব্য মনে করি। এটি আমি করি একমাত্র আল্লাহর জন্য। যখন সেতুর ওপর জ্যাম হয় এবং গাড়ির লাইন দীর্ঘ হয়ে যায়, তখন মানুষ গরমে অস্থির হয়ে আমার এখানে ছুটে আসে। গাছের ছায়ায় পানি পান করে। আমার জন্য দোয়া করে। তাদের দোয়াই আমার পারিশ্রমিক। আমার কখনো ক্লান্ত অনুভব হয় না। বরং তাদের দোয়া পেয়ে আমার মনে আনন্দ জেগে ওঠে।’
যে গাছগুলোর নিচে দাঁড়িয়ে তিনি পথচারীদের পানি পান করান, সেগুলো অনেক বছর আগে তাঁর হাতেই লাগানো। মায়া-মমতা মিশিয়ে তিনি এগুলো লাগিয়ে ছিলেন। তাঁর আদর-যত্নে এগুলো এখন ছায়াদার বড় গাছে রূপ নিয়েছে। গাছগুলোর ছায়ায় পথচারীরা পানি পান করেন। গ্রীষ্মকালে বিশ্রাম নেন।
গুলজারের এই মানবিক কাজ ইতিমধ্যেই মানুষের মাঝে বেশ প্রশংসা কুড়াচ্ছে। পথচারীদের ভাষায়, ‘সময়ের ব্যবধানে এখন সবকিছুই দামি ও কঠিন হয়ে গেছে। কেউ আর কাউকে নিজের লাভ ছাড়া কিছু দেয় না। এমন একসময়ে এসে তিনি এই কাজের মাধ্যমে নিজেই এক উপমা তৈরি করেছেন। এটি তাঁর এক নিঃশব্দ বিপ্লব।’
পথচারীদের পানি পান করাতে গুলজারের প্রতিদিন খরচ হয় প্রায় দুই থেকে তিন হাজার রুপি, যা তিনি নিজের পকেট থেকেই খরচ করেন। তবে মাঝে মাঝে কিছু পথচারীও তাঁর এই মহৎ কাজে অংশ নেন। তখন তিনি সেই অর্থও এই কাজেই ব্যয় করেন। পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো নয় গুলজারের। জীবন যায় অভাবে। টানাপোড়েনে চলে তাঁর সংসার। কিন্তু সবকিছু ছাপিয়ে প্রতিদিন তিনি পথের ধারে উপস্থিত হন। মানুষের হৃদয় শীতল করেন। মন জয় করেন। তাঁর পরে তাঁর সন্তানেরাও এই কাজ চালিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা গুলজারের।
সূত্র: ইনডিপেনডেন্ট উর্দু

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
২ ঘণ্টা আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৩ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
৩ ঘণ্টা আগে