সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক মধ্যাহ্নে সব ধরনের নামাজ আদায় করা নিষিদ্ধ ও হারাম। এ ছাড়া কিছু কিছু সময়ে নামাজ আদায় করা মাকরুহ তথা অপছন্দনীয়। এখানে তেমন কিছু সময়ের কথা তুলে ধরা হলো—
» নামাজের নিষিদ্ধ সময়ে জানাজা এলে তা আদায় করতে পারবে। কিন্তু মাকরুহ হবে। (বুখারি: ১২৩১; মুসলিম: ১৩৭৩)
» কোনো ব্যক্তি ওই সময়ে আয়াতে সিজদা তিলাওয়াত করলে সিজদা আদায় করতে পারবে। কিন্তু মাকরুহ হবে। (তিরমিজি: ১৫৬)
» ফজরের নামাজের সময় হওয়ার পর দুই রাকাত সুন্নত নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ আদায় করা মাকরুহ। (মুসলিম: ১১৮৫)
» ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত নফল নামাজ আদায় করা মাকরুহ। (বুখারি: ৫৫১)
» আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ আদায় করা মাকরুহ। (বুখারি: ৫৫১)
» ইকামতের সময় নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ১১৬০)
» ঈদের নামাজের আগে ঈদগাহে কোনো নামাজ পড়া মাকরুহ।
» ঈদের নামাজের পরে ঘরেও কোনো নফল নামাজ নেই, ঈদগাহেও নেই। (ইবনে মাজাহ: ১২৮৩)
» সময় যদি এত কম হয় যে সুন্নত পড়তে গেলে ফরজ নামাজের সময় শেষ হয়ে যাবে, এমন সময় সুন্নত নামাজ পড়া মাকরুহ।
» খুব ক্ষুধা থাকলে এবং খাওয়ার তীব্র চাহিদা থাকলে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯) এমন সময়ে খাবার আগে খেয়ে পরে নামাজ আদায় করতে হবে।
» প্রস্রাব-পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯)

ঘর হলো মানুষের ক্লান্তি দূর করার ও মানসিক প্রশান্তি লাভের প্রধান আশ্রয়স্থল। নিজের ঘর হোক কিংবা অন্যের; সেখানে প্রবেশের ক্ষেত্রে ইসলামের সুন্দর কিছু নিয়ম রয়েছে। আল্লাহর রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন...
৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৮ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১৬ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১৭ ঘণ্টা আগে