তারুণ্যই সব বিপ্লবের প্রাণভোমরা। দৃঢ়তা, বীরত্ব, ঝুঁকি নেওয়া এবং আত্মত্যাগে তারুণ্যের কোনো তুলনা নেই। তারুণ্য মানেই উচ্ছ্বাস, উচ্ছলতা এবং প্রবল আলোড়ন। পৃথিবীতে যেকোনো পরিবর্তনে তারুণ্যের ভূমিকাই প্রধান। তারুণ্যই যুগে যুগে রুখে দিয়েছে জালিমের উত্থান। তারুণ্যের হাত ধরেই এসেছে সত্য-ন্যায়ের জয়গান।
ইসলামের সূচনাকালে এই তারুণ্যই হাতে তুলে নিয়েছিল ইসলামের বিজয়ের ঝান্ডা। মহানবী (সা.)-এর নেতৃত্বে পৃথিবী যে মহাবিপ্লবের সাক্ষী হয়েছিল, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তরুণেরাই। নবীজির সাহাবিদের অধিকাংশই ছিলেন যুবক শ্রেণির। যখন বুড়োরা নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন যুবকেরাই এগিয়ে এসেছিলেন নবীজিকে হাত ধরে এগিয়ে নিতে। আবু হামজা আল খারেজি যথার্থ বলেছেন, ‘নবীজির সাহাবিরা তো সবাই ছিলেন তরুণ-যুবা।’
আমরা যখন নবীজির সিরাত গ্রন্থগুলো পাঠ করি, তখন দেখতে পাই নবীজির অধিকাংশ সাহাবিই ছিলেন তরুণ-যুবক। সূচনাকালে সবচেয়ে বয়স্ক সাহাবি ছিলেন আবু বকর (রা.)। তাঁর ইসলাম গ্রহণের সময় বয়স ছিল মাত্র ৩৮ বছর। এবার ছোট সাহাবিদের কথা ভেবে দেখুন। হজরত আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, জুবাইর ইবনুল আওয়াম, আবু জান্দাল, আবু বাসির, হাসান, হুসাইন, আবু হুরাইরা, আয়েশা (রা.) প্রমুখের কথা ভেবে দেখুন।
ইসলাম ও ইসলামের পথে সংগ্রামের বার্তা বহনে তরুণ সাহাবিদের ভূমিকা কেমন ছিল তা বুঝতে আমরা বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতে ইবনে হিশামের’ একটি উদ্ধৃতি পাঠ করতে পারি। ‘উহুদ যুদ্ধের দিন নবীজি (সা.) সামুরা বিন জুন্দুব ও রাফে বিন খাদিজকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। দুজনেরই বয়স হয়েছিল ১৫ বছর। নবীজি প্রথমে দুজনকেই ফেরত দিয়েছিলেন। তখন কেউ নবীজিকে বলল, রাফে ভালো তিরন্দাজ। তাকে নেওয়া যেতে পারে। নবীজি তার বিষয়টি অনুমোদন করলেন। রাফেকে যখন অনুমতি দেওয়া হলো, কেউ নবীজিকে বললেন, সামুরা রাফেকে লড়াইয়ে পরাজিত করতে সক্ষম। তাদের লড়াইয়ের পর নবীজি সামুরা (রা.)কে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রদান করেন।’
তারুণ্যের প্রতি নবীজি কেমন আস্থাশীল ছিলেন এটা বোঝার জন্য এটুকুই যথেষ্ট যে প্রায় যুদ্ধেই নবীজি (সা.) হজরত আলী (রা.)কে যুদ্ধ পরিচালনার ঝান্ডা তুলে দিয়েছিলেন। বিখ্যাত মুতার যুদ্ধে তিনজন নবীন সাহাবি হজরত জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা ও যায়েদ বিন সাবেত (রা.)। এই তিনজনের শাহাদাতের পর আরেক টগবগে তরুণ খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বেই মুসলিমরা জয়লাভ করে।
নবীজির জীবনের সর্বশেষ অভিযানের জন্য যে সাহাবিকে তিনি যুদ্ধের প্রধান কমান্ডারের দায়িত্ব প্রদান করেছিলেন, তাঁর নাম ওসামা বিন যায়েদ (রা.)। এমনকি আবু বকর (রা.) খলিফা হওয়ার পরও তাঁকে নেতৃত্বে বহাল রেখেছিলেন।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
৭ ঘণ্টা আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
৭ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৮ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
৮ ঘণ্টা আগে