মহানবী (সা.) ৪০ বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবুওয়াতপ্রাপ্ত হোন। এরপর আল্লাহর নির্দেশে তিনি ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে থাকেন। তাঁর দাওয়াতে বিবেক সম্পন্ন মানুষজন সত্যপথ চিনতে পারে। ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে।
নবী করিম (সা.)-এর আহ্বানে মানুষের সঠিক পথে আসার বিষয়টি মক্কার কাফেররা ভালোভাবে নিতে পারেনি। তারা বুঝতে পারে—মানুষ যদি মূর্তিপূজার অসারতা জেনে ফেলে এবং সঠিক পথ চিনে ফেলে, তাহলে তো এই কাফেরদের নেতৃত্ব বিপদের মুখে পড়বে। তখন তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়া মানুষদের অত্যাচার শুরু করে।
আর এই অত্যাচারী কাফেররা সমাজের নেতৃস্থানীয় হওয়ায় তাদের কেউ কিছু বলার সাহসও করতে পারে না। তাদের এই নির্যাতনে মুসলমানদের কেউ প্রাণ হারায়, কেউ চিরতরে পঙ্গু হয়, কেউ হয় অমানবিক নিপীড়নের শিকার। এই অত্যাচার থেকে নবী করিম (সা.)-ও রেহাই পাননি। নানাভাবে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
যখন মুসলমানদের ওপর নির্যাতন চরমে পৌঁছায় এবং তারা দিশেহারা হয়ে পড়ে, তখন নবীজি (সা.) মুসলমানদের নির্দেশ দেন হিজরত করে হাবশায় চলে যেতে। ফলে মক্কার কাফেরদের নিপীড়ন থেকে রক্ষা পেতে এবং মুক্তভাবে আল্লাহর ইবাদতের সুযোগ পেতে একদল মুসলমান হাবশার উদ্দেশ্যে রওনা দেন। এটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম হিজরত।
হাবশাকে হিজরতের জন্য বেছে নেওয়ার মধ্যে ছিল নবী (সা.)-এর চমৎকার রাজনৈতিক ও ভৌগোলিক জ্ঞান। কারণ, হাবশা ছিল এমন এক জায়গা যেখানে মুসলমানরা নিরাপদে থাকতে পারবে। মক্কার কুরাইশদের সঙ্গে আরবের বেশির ভাগ গোত্রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ফলে তারা মুসলমানদের আশ্রয় দিত না।
ইয়েমেন তখন ছিল অস্থির—পারস্য ও রোমের দ্বন্দ্বে জর্জরিত, আর ধর্মীয়ভাবে ইহুদি ও খ্রিষ্টানদের দ্বন্দ্বে ছিন্নভিন্ন। এমনকি ইয়াসরিবেও (বর্তমান মদিনা) তখন ছিল অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভরপুর। তবে হাবশায় এমন এক বাদশাহ ছিলেন—যার কাছে কেউ জুলুমের শিকার হতো না। তিনি শান্তিকামীদের সহযোগী ছিলেন।
হাবশা যদিও মুসলমানদের জন্য নিরাপদ ছিল, কিন্তু ইসলামের প্রচার-প্রসারের জন্য তা উপযুক্ত ছিল না। হাবশার ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় পরিবেশ ইসলামি আইন ও সমাজব্যবস্থা চালুর জন্য সহায়ক ছিল না। তাই নবী (সা.) হাবশায় নিজে হিজরত করেননি। তিনি মক্কায় থেকেই বিভিন্ন আরব গোত্রের কাছে দাওয়াত পৌঁছাতে থাকেন।
এক সময় মদিনার কয়েকজন হজে এসে নবীজি (সা.)-এর সাক্ষাৎ পান। তাঁর কথা শুনে ইসলাম গ্রহণ করেন। তাদের মাধ্যমে পরবর্তীতে মদিনায় মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। তারা নবীজি (সা.)-কে আমন্ত্রণ জানান মদিনায় হিজরত করে চলে যেতে।
নবীজি (সা.) বুঝলেন, মক্কায় থেকে ইসলাম প্রচার এবং ইসলামি শাসন কায়েম অনেকটাই অসম্ভব। তাই আল্লাহর হুকুমে হিজরত করেন মদিনায়। সেখানে কায়েম করেন সত্যের শাসন। দূর করেন সমাজের অন্ধকার। ইসলামের আলোতে আলোকিত করেন চারদিক।

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
২ ঘণ্টা আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৩ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
৩ ঘণ্টা আগে