পিতা-মাতা মানুষের জীবনের অমূল্য সম্পদ। সন্তানের প্রতি তাঁদের স্নেহ, ভালোবাসা, ত্যাগ ও মমতার প্রতিদান কোনো কিছু দিয়েই পরিশোধ করা সম্ভব নয়। তাই সন্তানের অন্যতম বড় দায়িত্ব হলো পিতা-মাতার জন্য দোয়া করা। দোয়াই জীবিত অবস্থায় তাঁদের জন্য শান্তি এনে দেয় এবং মৃত্যুর পরও অব্যাহত সওয়াবের উৎস হয়ে থাকে।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তিন প্রকার আমল ব্যতীত তাঁর সব আমল বন্ধ হয়ে যায়। এক. সদকায়ে জারিয়া। দুই. এমন ইলম—যার দ্বারা উপকার সাধিত হয়। তিন. নেককার সন্তান—যে তার জন্য দোয়া করতে থাকে। (সহিহ্ মুসলিম: ১৬৩১)
কোরআনে পিতা-মাতার জন্য তিনটি দোয়া বিশেষভাবে উল্লেখ রয়েছে। এগুলোর মাধ্যমে দোয়া করা উত্তম।
এক. রহমতের দোয়া: ‘রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা।’ অর্থ: ‘হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করুন, যেমন তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল: ২৪)
দুই. ক্ষমা প্রার্থনার দোয়া: ‘রব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াক্কুমুল হিসাব।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, রোজ কেয়ামতে আমাকে, আমার পিতা-মাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন।’ (সুরা ইবরাহিম: ৪১)
তিন. সবার জন্য দোয়া: ‘রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওয়ালা তাজিদিজ জা-লিমিনা ইল্লা তাবারা।’ অর্থ: ‘হে আমার রব, আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষদের ক্ষমা করুন আর আপনি জালিমদের ধ্বংস ছাড়া কিছু বাড়িয়ে দেবেন না। (সুরা নুহ: ২৮)
সন্তান যখন পিতা-মাতার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তখন তাৎক্ষণিকভাবে কবুল করেন এবং তাঁদের প্রতি রহমত বর্ষণ করেন। তাই সন্তানদের উচিত দোয়া কবুলের মুহূর্তগুলোতে তাঁদের জন্য বেশি বেশি দোয়া করা। অন্তত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়ায় তাঁদের স্মরণ রাখা। আল্লাহ তাআলা সবাইকে নিয়মিত দোয়া করার তাওফিক দান করুন।

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
২ ঘণ্টা আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৩ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
৩ ঘণ্টা আগে