
জীবনকে সুশৃঙ্খল করতে এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য পেতে পাঁচ ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
| নামাজ | ওয়াক্ত শুরু | ওয়াক্ত শেষ |
|---|---|---|
| ফজর | ০৪: ৪৮ মিনিট | ০৬: ০৩ মিনিট |
| জোহর | ১২: ০৭ মিনিট | ০৪: ২৭ মিনিট |
| আসর | ০৪: ২৮ মিনিট | ০৬: ০৯ মিনিট |
| মাগরিব | ০৬: ১২ মিনিট | ০৭: ২৩ মিনিট |
| এশা | ০৭: ২৪ মিনিট | ০৪: ৪৩ মিনিট |
ঢাকার সময়ের সাথে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সাথে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিন:
বিয়োগ করতে হবে
যোগ করতে হবে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
আসুন, নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে যাই। জীবনে নিয়ে আসি ইমানের নুর।

রমজান ফজিলতের মাস, ইবাদতের মাস। ব্যবসায় যেমন কিছু বিশেষ সময়ের জন্য অফার দেওয়া হয়, মুমিনের জন্যও রমজান তেমন এক অফারের মাস। এ মাস গুনাহ মাফের মাস। একটি ভালো কাজের জন্য ৭০ গুণ বেশি সওয়াব এ মাসে দেওয়া হবে। এ মাসে শয়তানকে শিকলবন্দী করা হয়। আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়।
২৪ মিনিট আগে
মাহে রমজানের শেষ জুমার দিনটি আমাদের সমাজে জুমাতুল বিদা নামে পরিচিত। রমজান এবং জুমার সম্মিলন এই দিনটিকে মুমিন মুসলমানদের কাছে সীমাহীন মহিমাময় করে তুলেছে। জুমাতুল বিদা মূলত রমজানকে বিদায় জানানোর একটি বিষাদময় মুহূর্ত। এটি আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ।
৩ ঘণ্টা আগে
সূর্য সেদিন অন্যভাবে জ্বলবে। মানুষ দিশেহারা হয়ে ছুটে বেড়াবে, কিন্তু কোনো আশ্রয় পাবে না। কারণ এটি হবে হাশরের ময়দান, শেষ বিচারের দিন। পৃথিবীর সব মানুষ, সব জীব-জন্তু, সব সৃষ্টি একত্রিত হবে এক বিশাল প্রান্তরে। প্রত্যেকেই সেদিন নিজেদের পাপের ভারে এতটাই চিন্তিত থাকবে যে, কেউ কারও দিকে তাকানোর সাহস পাবে...
৯ ঘণ্টা আগে
মাসব্যাপী সিয়াম সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে মুমিন বান্দার জীবনে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ইবাদতেরও অংশ। ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের নামাজ।
১০ ঘণ্টা আগে