
ইসলামি শরিয়তে মৃত ব্যক্তিকে দাফন করার আগে জানাজার নামাজ আদায় করা ফরজে কিফায়া। জানাজার নামাজের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য মাগফিরাত বা ক্ষমা প্রার্থনা করা হয়। জানাজার নামাজে রুকু বা সেজদা নেই, এটি দাঁড়িয়ে চার তাকবিরের সঙ্গে আদায় করতে হয়।
তৃতীয় তাকবিরের পর এই দোয়াটি পড়া সুন্নত:
اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ।
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উনসানা; আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহ্য়িহি আলাল ইসলাম, ওয়া মান তাওয়াফ্ফাইতাহু মিন্না ফাতাওয়াফ্ফাহু আলাল ইমান।
অর্থ: হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং নারী-পুরুষ সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের মধ্যে আপনি যাকে জীবিত রাখবেন, তাকে ইসলামের ওপর জীবিত রাখুন এবং যাকে মৃত্যু দেবেন, তাকে ইমানের সঙ্গে মৃত্যু দান করুন।
জানাজার জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়াতে হয় এবং কাতার বিজোড় (৩, ৫ বা ৭) হওয়া উত্তম। ইমাম মৃত ব্যক্তির বুক বরাবর দাঁড়াবেন। মনে মনে নিয়ত করবেন। এরপর নিচের নিয়ম অনুসরণ করবেন:
প্রথম তাকবির (তাকবিরে তাহরিমা) : কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধুন। এরপর জানাজার সানা পড়ুন।
জানাজার সানা হলো:
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَىٰ جَدُّكَ، وَجَلَّ ثَنَاؤُكَ، وَلَا إِلٰهَ غَيْرُكَ
বাংলা উচ্চারণ: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া জাল্লা সানাউকা, ওয়া লা ইলাহা গায়রুক।
অর্থ: হে আল্লাহ, আপনি পবিত্র ও মহান। আপনারই জন্য সব প্রশংসা। আপনার নাম বরকতময়। আপনার মর্যাদা সর্বোচ্চ। আপনার প্রশংসা অতি মহান। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।
দ্বিতীয় তাকবির: হাত না উঠিয়ে আল্লাহু আকবার বলুন। এরপর দরুদে ইবরাহিম (নামাজে যে দরুদ পড়া হয়) পড়ুন।
দরুদে ইবরাহিম হলো:
اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ، وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ، وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. اللَّهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ، وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ، وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।
বাংলা অনুবাদ: হে আল্লাহ, মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারবর্গের ওপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইবরাহিম (আ.) ও তাঁর পরিবারবর্গের ওপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমাময়। হে আল্লাহ, মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারবর্গের ওপর বরকত দান করুন, যেমন আপনি ইবরাহিম (আ.) ও তাঁর পরিবারবর্গের ওপর বরকত দান করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমাময়।
তৃতীয় তাকবির: পুনরায় হাত না উঠিয়ে আল্লাহু আকবার বলুন এবং ওপরে বর্ণিত দোয়া পড়ুন।
চতুর্থ তাকবির ও সালাম: চতুর্থবার আল্লাহু আকবার বলে হাত না উঠিয়েই ডানে ও বাঁয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন।
সঠিকভাবে নামাজ আদায়ের জন্য এর ফরজ ও সুন্নতগুলো জেনে রাখা জরুরি:
জানাজার ফরজ দুটি:

ঘর হলো মানুষের ক্লান্তি দূর করার ও মানসিক প্রশান্তি লাভের প্রধান আশ্রয়স্থল। নিজের ঘর হোক কিংবা অন্যের; সেখানে প্রবেশের ক্ষেত্রে ইসলামের সুন্দর কিছু নিয়ম রয়েছে। আল্লাহর রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন...
১৩ মিনিট আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১৩ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১৪ ঘণ্টা আগে