সন্তান মহান আল্লাহর অমূল্য নিয়ামত। যার সন্তান নেই, সে বোঝে সন্তান না থাকা কতটা কষ্টের। মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য যেমন রয়েছে, তেমনি সন্তানের প্রতিও মা-বাবার রয়েছে অনেক দায়িত্ব ও কর্তব্য। সুসন্তান পার্থিব জীবনে সুখ-শান্তি এবং পরকালে মুক্তির অন্যতম মাধ্যম।
মহানবী (সা.) বলেছেন, ‘মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন থেকে তার সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমল অবশিষ্ট থাকে। (এসবের পুণ্য সে মৃত্যুর পরও প্রাপ্ত হবে) ১. সদকায়ে জারিয়ার সওয়াব, ২. উপকারী জ্ঞানের পুণ্য এবং ৩. নেক সন্তানের দোয়া। (মুসলিম, মিশকাত)
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মা-বাবার যেসব দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এখানে তুলে ধরা হলো—
১. মাতৃগর্ভে সুরক্ষা
প্রতিটি মানবশিশুর মাতৃগর্ভে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে। মা-বাবার এ বিষয়ে যথেষ্ট যত্নবান হওয়া দরকার। মাতৃগর্ভে থাকা অবস্থায় অন্যায়ভাবে হত্যা করা অথবা ভ্রুণ নষ্ট করা মা-বাবাকে জালিমদের অন্তর্ভুক্ত করবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা কোরো না।’
২. কানে আজান দেওয়া
সন্তান জন্মানোর পর ডান কানে আজান ওবং বাঁ কানে ইকামত দেওয়া উচিত। আবু রাফে থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি মহানবী (সা.)-কে দেখেছি, ফাতিমা (রা.)-এর গর্ভ থেকে যখন হাসান ভূমিষ্ঠ হয়, তখন তার কানে নামাজের আজানের মতো আজান দিয়েছেন।’ (তিরমিজি)
৩. অর্থবহ নাম রাখা
সন্তান জন্ম নেওয়ার পর সুন্দর অর্থবহ নাম রাখা উচিত। কারণ, নাম আলাদা প্রভাব ফেলে সন্তানের ওপর।
৪. ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া
ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় সন্তানদের শিক্ষা দেওয়া আবশ্যক। যাতে তারা দুনিয়ায় আমলদার এবং আখিরাতে সওয়াবের ভাগীদার হতে পারে। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক মুসলমানের ওপর জ্ঞানার্জন করা ফরজ।’ (ইবনে মাজাহ)
৫. সন্তানের জন্য দোয়া করা
দোয়া ইবাদতের মুখ্য বিষয়। বান্দার প্রতিটি দোয়া আল্লাহ কবুল করেন। তাই মা-বাবার উচিত সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। কারণ, দোয়ার মাধ্যমে বালা-মুসিবত দূর হয়।
মা-বাবা সন্তানকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার কারিগর। সন্তানের জীবন সুন্দর, নৈতিক ও আলোকিত করার জন্য তাঁদের বেশি ভাবতে হবে।

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
২ ঘণ্টা আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৩ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
৩ ঘণ্টা আগে