
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের প্রধান শহর ব্যাটন রগে। সম্প্রতি সেখানকার মিলিয়নিয়ার বাসিন্দা ম্যাট বিউবিস জরুরি ‘ফায়ার অ্যালার্ম’ শুনে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু কোথাও কোনো অগ্নিকাণ্ড না দেখে ৪২ বছর বয়সী এই ধনী নাগরিক কাছাকাছি একটি কফিশপের দিকে এগিয়ে যান। সেখানেই ঘটে ব্যতিক্রম এক ঘটনা!
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কফিশপের সামনেই স্থানীয় ৯ বছরের এক বালক ম্যাটকে একজন গৃহহীন মানুষ ভেবে বসে। ঘটনাটি ছিল এমন—একটি কফির অর্ডার দিয়ে শপের সামনেই দাঁড়িয়েছিলেন ম্যাট। আর এই ফাঁকে তিনি চোখ বন্ধ করে সকালের প্রার্থনাটুকু সেরে নিচ্ছিলেন।
এদিকে মধ্যবয়স্ক একজন মানুষকে এভাবে চোখ বুজে প্রার্থনারত অবস্থায় দেখে ক্যালভিন অ্যালিস জুনিয়র নামের সেই বালকটি তাঁর দিয়ে এগিয়ে যায়। শুধু তা-ই নয়, পকেট থেকে এক ডলারের একটি নোট বের করে এটি ম্যাটকে দিতে চায় সে।
ম্যাটের কাছে গিয়ে ক্যালভিন বলে, ‘এক্সকিউজ মি স্যার, আপনি কি একজন গৃহহীন? যদি তা হয়ে থাকেন, তবে এই নিন ডলার।’
এ বিষয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ক্যালভিন বলে, ‘আমার কাছে এর বেশি অর্থ ছিল না। ভেবেছিলাম, এক ডলার দিয়েই হয়তো ওই ব্যক্তি কিছু কিনে খেতে পারবেন।’
ক্যালভিন জানায়, স্কুলের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ওই এক ডলার তার বাবা তাকে দিয়েছিলেন।
তবে এই ঘটনাটি ম্যাট নামের সেই ভদ্রলোককে চমকে দিয়েছে। ছোট্ট এক বালকের এমন মহানুভবতায় তিনি মুগ্ধ হয়েছেন। পরে তিনি ক্যালভিনকে নাশতা কিনে খাওয়ান। আর তার বাবাকে একটি কফি পান করান এবং দুজনকেই ধন্যবাদ দেন। শুধু তাই নয়, ক্যালভিনকে তিনি শহরের একটি খেলার সরঞ্জামের দোকানে নিয়ে যান। আর বলেন, ‘তোমাকে ৪০ সেকেন্ড সময় দেওয়া হলো—এর মধ্যে তুমি যা যা নিতে চাও, পছন্দ করো।’
এ বিষয়ে সিবিএস নিউজকে ম্যাট বিউবিস বলেন, ‘আপনি যদি কিছু দেন, তবে আপনি আসলে এর থেকে আরও বেশি কিছু ফিরে পাবেন। ছোটবেলায় আমি এটা বুঝতে পারিনি। যদি আমরা এটাকে চারপাশে ছড়িয়ে দিতে পারি, সবকিছু বদলে যাবে।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে ক্যালভিন জানায়, ঘটনাটি দারুণ ছিল। তবে ডলার দেওয়ার বিপরীতে কোনো কিছু পাওয়ার আশা ছিল না তার। কাউকে সাহায্য করলে আনন্দ অনুভব হয় বলেও জানায় সে।
উল্লেখ্য, গত কয়েক বছরে লুইজিয়ানা অঙ্গরাজ্যে গৃহহীন মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। ধারণা করা হচ্ছে, ২০২১ সালে হারিকেন ইডার বিধ্বংসী প্রভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে