
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে একপ্রকার নাস্তানাবুদ হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। গত বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত সেই বিতর্কের পরই বাইডেনের বয়স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নিজ শিবিরেই। তাঁর বদলে অন্য আরেকজনকে ডেমোক্র্যাট প্রার্থী করার জন্য আহ্বান জানাচ্ছে নানা মহল। এ অবস্থায় বাইডেনের বিকল্প হিসেবে যেসব প্রার্থীর নাম উঠে এসেছে তাঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। একটি জরিপ বলছে, বাইডেনের বিকল্প হিসেবে এই মুহূর্তে শুধু মিশেলই আছেন, যিনি ট্রাম্পকে হারানোর ক্ষমতা রাখেন।
সংবাদ সংস্থা রয়টার্স এবং ইপসোসের এক জরিপে দেখা গেছে, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা অন্তত ১০ পয়েন্টে ট্রাম্পকে পরাজিত করবেন। শুধু তা–ই নয়, জরিপে এটাও দেখা গেছে, মিশেল ছাড়া ডেমোক্র্যাট শিবিরে আর কোনো প্রার্থী নেই যিনি ট্রাম্পকে হারাতে পারবেন।
জরিপটিতে অংশ নেওয়া ব্যক্তিদের কাছে বাইডেনের বিকল্প হিসেবে ডেমোক্র্যাট দলের কল্পিত বা সম্ভাব্য প্রার্থী হিসেবে মিশেলকে রাখা হয়েছিল। ট্রাম্প কিংবা মিশেল কাকে ভোট দেবেন—এমন প্রশ্নের মুখে ৫০ শতাংশের বেশি মানুষ মিশেলকেই বেছে নিয়েছেন। বিপরীতে ট্রাম্পকে সমর্থন করেছেন ৩৯ শতাংশ মানুষ।
একই জরিপে বাইডেনের বিকল্প হিসেবে ডেমোক্র্যাট দলের অন্য যেসব প্রার্থীর নাম প্রস্তাব করা হচ্ছে, তাঁদের মধ্যে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং গ্যাভিন নিউসোম অন্যতম। কিন্তু জরিপে তাঁরা দুজনই ট্রাম্পের চেয়ে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে ছিলেন।
জরিপে আরও দেখা গেছে, প্রতি তিনজন ডেমোক্র্যাটের মধ্যে অন্তত একজন মনে করেন ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বিতর্কের পর বাইডেনের উচিত নির্বাচন থেকে সরে দাঁড়ানো। আর জরিপে অংশ নেওয়া সব মানুষের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই মনে করেন বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেই ভালো হবে। তাঁদের মধ্যে অর্ধেক আবার ট্রাম্পকেও বয়সের কারণে নির্বাচন থেকে সরে যাওয়ার কথা বলেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১০ ঘণ্টা আগে