
যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি অঙ্গরাজ্যে ব্যাপক বিধ্বংসী টর্নেডো আঘাত হেনেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরকানসাস। টর্নেডোর কবলে পড়ে এখন পর্যন্ত সেখানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সেন্ট ফ্রান্সিস কাউন্টির কর্মকর্তা করোনার মাইলস কিম্বল বলেছেন, শুক্রবারের প্রলয়ংকরী ঝড়ে আরকানসাসের ওয়াইন শহরে কমপক্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া লিটল রক শহরে আরও একজন মারা গেছেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, টর্নেডোয় লন্ডভন্ড হওয়া অন্য অঙ্গরাজ্যগুলো হচ্ছে ইলিনয়, আইওয়া, উইসকিনসন, মিসিসিপি ও টেনেসি। আরকানসাসের লিটল রক এলাকায় টর্নেডো আঘাত হানার পর অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াইন শহরের বাড়িতে অনেকে আটকা পড়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, শহরটিতে অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ওয়াইন শহরে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলঘর ভেঙে গেছে। রাস্তার ওপর গাছ উপড়ে পড়েছে। ওয়াইনের মেয়র জেনিফার হবস সিএনএনকে বলেছেন, ‘পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই শহরের প্রায় অর্ধেক অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, খারাপ আবহাওয়া ও ঝড়ের কারণে অন্তত ৩ লাখ বাড়ি বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে গেছে।
আরকানসাস অঙ্গরাজ্যের সরকারি মুখপাত্র অ্যান্ড্রু কলিন্সের টুইটার পোস্টের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রাস্তার ওপর অসংখ্য ঘরবাড়ির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
এ ছাড়া স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, টর্নেডোর আঘাতে ইলিনয় অঙ্গরাজ্যে একটি থিয়েটার ভবনের ছাদ ধসে পড়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে