উন্নত বিশ্বের দেশ যুক্তরাষ্ট্রে ২০২২ সালে আত্মহত্যায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, গত বছর ৪৯ হাজারের বেশি আমেরিকান আত্মহত্যা করেছেন। যা এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ২০২২ সালে আত্মহত্যাকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি আত্মহত্যায় অস্ত্র ব্যবহার করেছেন।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ার বেকেরা এক বিবৃতিতে বলেছেন, ‘১০ আমেরিকানের মধ্যে ৯ জন বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র মানসিক স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে আছে। সিডিসির এই প্রতিবেদন দেখিয়েছে কেন আমেরিকানরা এমনটি মনে করেন।’
তিনি বলেছেন, খারাপ সময়ে অন্যের কাছে সহায়তা চাওয়ার বিষয়টিকে এখনো অনেকে দুর্বলতা হিসেবে মনে করেন।
২০২২ সালে আত্মহত্যার হার ছিল প্রতি এক লাখে ১৪ দশমিক ৯ মৃত্যু। এর আগে আত্মহত্যার সর্বোচ্চ হার রেকর্ড করা হয়েছিল ২০১৮ সালে। সে বছর এ সংখ্যা ছিল প্রতি ১ লাখে ১৪ দশমিক ২ মৃত্যু। ২০১৮ সালের তুলনায় ২০২২ সালে যা প্রায় ৫ শতাংশ বেশি।
সিডিসি বলেছে, ২০২১ সালে আত্মহত্যাকারীর সংখ্যা ছিল ৪৮ হাজার ১৮৩ জন। অপরদিকে ২০২২ সালে আত্মহত্যা করেছিলেন ৪৯ হাজার ৪৪৯ জন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে