
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি আরও বলেন, দেশটিতে আরও বেশি মার্কিন হামলা চালানো হলে তাদের পক্ষে পুনর্গঠন করা ‘প্রায় অসম্ভব’ হয়ে উঠতে পারে। গতকাল বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) প্রায় খাদের কিনারায় পৌঁছে গেছে। আমরা তেহরানের এমন কিছু অংশ এবং অন্যান্য স্থানে আঘাত হানতে পারি, যা ধ্বংস হলে তাদের পক্ষে দেশটি পুনর্গঠন করা প্রায় অসম্ভব হবে, যদিও আমরা তা চাই না।’
মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এখন সমুদ্রপ্রণালিগুলোর দিকে ‘খুবই কড়া নজর’ দেবে। তিনি বলেন, ‘আমরা ওই দেশটির ওপর দিয়ে নির্বিঘ্নে বিচরণ করছি, আর এখন আমরা সমুদ্রপ্রণালিগুলোর দিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নজর দেব। প্রণালিগুলো বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে।’
এদিক ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনির অভিষেক এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, যদি আয়াতুল্লাহর ছেলেই সর্বোচ্চ নেতা হিসেবে বহাল থাকেন, তবে কি তিনি এই যুদ্ধে বিজয় ঘোষণা করতে পারবেন? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি কোনো মন্তব্য করব না।’
সরাসরি কিছু না বললেও এর আগে এক সাক্ষাৎকারে তিনি সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নির্বাচিত হওয়াকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে এই ক্ষমতার পরিবর্তন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্যের ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে প্রেসিডেন্টের নীরবতা নতুন জল্পনার জন্ম দিয়েছে।
ইরান যুদ্ধ শেষ করতে সামরিকভাবে আর কী করা প্রয়োজন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এখন যা চলছে, তার চেয়েও বেশি কিছু হবে।’ তিনি ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, বিমানবিধ্বংসী ব্যবস্থা এবং নেতৃত্বের বিশাল ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।

আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’ অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া ইসলামে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতদের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোতে ইসলামি আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে
২০ মিনিট আগে
গত দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আঁচ লেগেছে সংযুক্ত আরব আমিরাতেও। ইরান যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার মোকাবিলা করছে, তখন পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে গত দুই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ওপর কয়েক দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মার্কিন নাবিক আহত হয়েছেন। তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের সঙ্গে চলমান যুদ্ধের বা কোনো ধরনের সংঘাতের সম্পর্ক নেই।
১ ঘণ্টা আগে
এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে জাহাজগুলোকে পাহারা দেবে। কিন্তু বাণিজ্যমন্ত্রী রাইট আজ বৃহস্পতিবার বলেছেন, এখনই এমন পদক্ষেপ নেওয়া ‘সম্ভব নয়’। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত নই।
২ ঘণ্টা আগে