
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশে আটকে পড়া বাসিন্দাদের জন্য বড় ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে যাদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আগামী ৩১ মার্চ পর্যন্ত তা নবায়নের সুযোগ পাবেন। আজ বৃহস্পতিবার দেশটির সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
ইউএই সরকারের মিডিয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, যুদ্ধের কারণে যারা দেশের বাইরে আটকা পড়েছেন এবং সময়মতো ফিরতে না পারায় দীর্ঘমেয়াদি স্টে-ভিসার মেয়াদ হারিয়েছেন, তারা এই বর্ধিত সময়সীমার সুবিধা পাবেন। ৩১ মার্চের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের ভিসা সচল করার সুযোগ পাবেন।
কারা ফিরতে পারবেন
এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই সব প্রবাসী বা বাসিন্দা এই সুবিধা পাবেন যারা গত ২৮ ফেব্রুয়ারি (২০২৬) বা তারপরে বিদেশে থাকা অবস্থায় তাদের বসবাসের অনুমতি (রেসিডেন্সি পারমিট) হারিয়েছেন। আকাশপথ বন্ধ থাকা বা ফ্লাইট বাতিলের কারণে যারা যথাসময়ে আমিরাতে ফিরতে পারেননি, কেবল তাদের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে।
নতুন এন্ট্রি ভিসার প্রয়োজন নেই
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ মার্চ (২০২৬) পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যোগ্য বাসিন্দারা কোনো ধরনের নতুন ‘এন্ট্রি ভিসা’ ছাড়াই সরাসরি সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতি পাবেন।
জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ
আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা দেশে ফিরে আসার পর কোনো ধরনের জরিমানা ছাড়াই তাদের আইনি মর্যাদা (লিগ্যাল স্ট্যাটাস) নিয়মিত বা পুনরায় বৈধ করার সুযোগ পাবেন। যেহেতু ফ্লাইট বন্ধ হওয়ার বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, তাই এই পরিস্থিতিতে কোনো বিলম্ব ফি বা জরিমানা গুনতে হবে না।
গত দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আঁচ লেগেছে সংযুক্ত আরব আমিরাতেও। ইরান যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার মোকাবিলা করছে, তখন পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে গত দুই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ওপর কয়েক দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
মূলত এই আঞ্চলিক অস্থিরতা ও আকাশপথের ঝুঁকির কারণে অসংখ্য প্রবাসী নিজ কর্মস্থলে ফিরতে সমস্যায় পড়েছেন। তাদের এই মানবিক ও প্রশাসনিক জটিলতা নিরসনেই আমিরাত সরকার ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ ইরানকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি বাহিনীর হামলার ধরনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কৌশলের
৩৩ মিনিট আগে
আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’ অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া ইসলামে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতদের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোতে ইসলামি আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মার্কিন নাবিক আহত হয়েছেন। তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের সঙ্গে চলমান যুদ্ধের বা কোনো ধরনের সংঘাতের সম্পর্ক নেই।
২ ঘণ্টা আগে
এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে জাহাজগুলোকে পাহারা দেবে। কিন্তু বাণিজ্যমন্ত্রী রাইট আজ বৃহস্পতিবার বলেছেন, এখনই এমন পদক্ষেপ নেওয়া ‘সম্ভব নয়’। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত নই।
৩ ঘণ্টা আগে