
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সে নববর্ষ উদ্যাপনের সময় মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫তে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, গতকাল বুধবার স্থানীয় সময় বেলা সোয়া ৩টার দিকে ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে টেক্সাসের বাসিন্দা ৪২ বছর বয়সী শামসুদ-দিন জব্বারকে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তকারীরা ধারণা করছেন, সন্দেহভাজন হামলাকারী একা ছিলেন না। তাঁর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে।
এদিকে এফবিআই জানিয়েছে, গাড়িটিতে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের পতাকা পাওয়া গেছে। এই হামলাকে ‘সন্ত্রাসবাদী কার্যক্রম’ হিসেবে তদন্ত করছে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং এর পরপরই চালক গাড়ি থেকে নেমে গুলি চালানো শুরু করেন। পরে পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। গাড়িটির ভেতরে এবং এলাকাজুড়ে সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে।
নিউ অরলিন্স সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। ৩০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিউ অরলিন্স পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যান কির্কপ্যাট্রিক জানিয়েছেন, এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে ৩৫-এ পৌঁছেছে।
তদন্তকারীরা জানান, হামলার কয়েক ঘণ্টা আগে সন্দেহভাজন ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি আইএস দ্বারা অনুপ্রাণিত এবং হত্যার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, অভিযুক্ত শামসুদ-দিন জব্বার ২০০৭ সালের মার্চ থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত মার্কিন সেনাবাহিনীতে মানবসম্পদ বিশেষজ্ঞ এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর মধ্যে ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত তিনি আফগানিস্তানে নিয়োজিত ছিলেন।
এরপর তিনি ২০১৫ সালের জানুয়ারিতে সেনা রিজার্ভে আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন। এ দায়িত্বে ছিলেন ২০২০ সালের জুলাই পর্যন্ত। শামসুদ-দিন জব্বার স্টাফ সার্জেন্ট হিসেবে কর্মজীবন শেষ করেন।
এ হামলাকে ‘জঘন্য’ বলে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভুক্তভোগীদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে