
প্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম পিপলস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় ম্যাডিসন রুকার্টকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে হত্যার জন্য ২৫ বছর ও সশস্ত্র অপরাধের জন্য ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। এই দুটি সাজা পর পর কার্যকর হবে। অর্থাৎ, তাঁকে মোট ৩৫ বছর কারাগারে কাটাতে হবে।
আদালতের নথি অনুসারে, ২৩ বছর বয়সী ম্যাডিসন রুকার্ট তাঁর ২৪ বছর বয়সী প্রেমিক জোনাথন মিলারকে ২০২২ সালের ইংরেজি নববর্ষের প্রাক্কালে হত্যার পরিকল্পনা করেন। প্রেমিকের ফোনে অন্য নারীদের বার্তা দেখতে পেয়ে তিনি এই পরিকল্পনা করেন। তিনি জানান, প্রেমিক ঘুমিয়ে পড়ার পরেই তিনি তাঁকে মাথায় গুলি করেন।
প্রেমিককে গুলি করার পর রুকার্ট গাড়ি চালিয়ে ডালাস কাউন্টিতে যান বলে জানা গেছে। এক বিবৃতিতে রুকার্ট বলেন, হত্যার পর তিনি রাতটি জঙ্গলে ছিলেন। পরে তিনি একজন অপরিচিত ব্যক্তির বাড়িতে গিয়ে পুলিশ ডাকার অনুরোধ করেন এবং সেখানেই আত্মসমর্পণ করেন। তাঁর গাড়িতে একটি হ্যান্ডগান ছিল।
জোনাথন মিলারের মা অ্যামি কপ জানতে পেরে হতবাক হয়ে যান যে, মিলারের বান্ধবী তাঁকে স্রেফ অন্য নারীর সঙ্গে চ্যাট করার জন্য গুলি করেছে। তিনি বিশ্বাসই করতে পারেননি যে, তাঁর ছেলেকে তাঁর প্রেমিকা অন্য নারীর কাছ থেকে পাওয়া বার্তার কারণে হত্যা করেছে। তিনি বলেন, ‘সে (মিলার) তাঁর (ম্যাডিসন) সঙ্গে তো প্রতারণাও করেনি।’
অ্যামি কপ বলেন, তিনি জানেন না যে, বার্তাগুলোতে কী লেখা ছিল। তবে তিনি নিশ্চিত ছিলেন যে, সেগুলো যৌন ইঙ্গিতপূর্ণ কিছু ছিল না। তিনি বলেন, ‘আমি জানি না, সেই বার্তাগুলোতে কী আছে। তবে আমার মনে হয় না সে (মিলার) কাউকে যৌনতাপূর্ণ কোনো বার্তা পাঠিয়ে তা ফোনে রেখে দেবে। তাই আমি মনে করি না এটি যৌনতাপূর্ণ কিছু ছিল।’
মিলারের মা আরও বলেন, তারা রুকার্টকে অনেক পছন্দ করতেন এবং সে তাঁর ছেলের সঙ্গে খুব সুখী ছিল বলেই মনে হয়েছিল। তিনি বলেছিলেন, ‘সে খুব ভালো মেয়ে ছিল আমরা তাকে পছন্দ করতাম। মানে, আমাদের ছেলে তাঁর সঙ্গে সত্যিই খুশি ছিল।’
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে কলোরাডোতে অ্যাশলে হোয়াইট নামে এক নারীকে তাঁর প্রেমিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। প্রেমিক তাঁকে নিয়ে মজা করেছিল এবং সে চাকরি পাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৯ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৭ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে