
ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতামুল আম্বিয়া জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন দেশটির ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে।
খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, ‘বিমানবাহী রণতরি আব্রাহাম লিঙ্কন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের প্রচেষ্টায় ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে ৩৪০ কিলোমিটারের মধ্যে চলে এসেছিল। এটি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
মুখপাত্র আরও যোগ করেন, জাহাজটি তার ডেস্ট্রয়ার জাহাজগুলোসহ দ্রুত পালিয়ে গেছে এবং বর্তমানে এই অঞ্চল থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।
কয়েক দিন আগেও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছিল, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তখন আরও বলা হয়, শত্রুদের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আঘাত একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং স্থল ও সমুদ্র হবে সন্ত্রাসী আগ্রাসীদের সমাধিস্থল।
তবে, সে সময় মার্কিন সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছিল, ইউএসএস আব্রাহাম লিঙ্কনে কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে সেদিকে যাওয়া চারটি বস্তুকে তারা ধ্বংস করেছে।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তির অনুরোধ জানিয়ে তাঁকে ‘কল’ করছে। এর আগেও তিনি এই ধরনের দাবি করেছিলেন এবং গত বুধবারই ইরান এই ধরনের দাবি অস্বীকার করেছে।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি এবং তাঁর ক্লাব ইন্টার মায়ামিকে অভ্যর্থনা জানানোর সময় ট্রাম্প উপস্থিত দর্শকদের বলেন, ‘তাদের (ইরান) বিমানবিধ্বংসী অস্ত্রশস্ত্র শেষ হয়ে গেছে। ফলে তাদের এখন কোনো বিমানবাহিনী নেই, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তাদের সব বিমান এখন ধ্বংসপ্রাপ্ত।’
তিনি আরও বলেন, ‘তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষেপণাস্ত্র এবং লঞ্চারগুলো ধ্বংস করা হয়েছে, যার পরিমাণ যথাক্রমে প্রায় ৬০ এবং ৬৪ শতাংশ। তারা বেশ শক্ত প্রতিপক্ষ এবং তারা যুদ্ধ করতে চায়।’
ট্রাম্প যোগ করেন, ‘এখন তারা কল দিচ্ছে এবং বলছে, আমরা কীভাবে একটি চুক্তি করতে পারি? আমি বলেছি, আপনারা কিছুটা দেরি করে ফেলেছেন এবং আমরা এখন তাদের চেয়েও বেশি যুদ্ধ করতে চাই।’

দাবি করা হচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নিরাপত্তা জোরদার করতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর সহায়তা চেয়েছিল তুরস্ক। তবে এই বিষয়টি অস্বীকার করে আঙ্কারা জানিয়েছে, তাদের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) এই ধরনের কোনো অনুরোধ করেনি।
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে সরাসরি মস্কোর জড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পরিচিত একাধিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, রাশিয়া বর্তমানে ইরানকে মার্কিন সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের অবস্থান এবং গতিবিধিসংক্রান্ত অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য সরবরাহ কর
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব এবার ছড়িয়ে পড়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলেও। সীমান্তে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা বাড়াল এবার আজারবাইজান। দেশটির সরকার জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা ইরান থেকে নিজেদের কূটনৈতিক কর্মীদের ফেরত নিয়েছে।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা দেবে ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধ পেলে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে