
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার বর্ষপূর্তিতে ওই ঘটনার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া একটি ভাষণে বাইডেন ট্রাম্পের তীব্র সমালোচনা করেন।
বাইডেন বলেন, মার্কিন গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে হামলাকারীরা যুক্তরাষ্ট্রের গলায় ছুরি ধরেছিল। তারা এক ব্যক্তির স্বার্থ হাসিল করতেই ওই হামলা করেছিল। ট্রাম্পের একের পর এক মিথ্যার কারণে এই হামলা হয়েছিল।
ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি মার্কিন গণতন্ত্রকে হত্যা করতে দেবেন না। দেশের ক্ষমতার পালাবদল হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে। মার্কিন গণতন্ত্রকে নিরাপদ রাখা তাই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে পড়ে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেট সদস্যদের যৌথ অধিবেশন বসেছিল। অধিবেশন চলাকালে সেখানে হামলা করেন ডোনাল্ড ট্রাম্পের কয়েক হাজার উন্মত্ত সমর্থক। ওই দাঙ্গায় পুলিশ সদস্যসহ নিহত হয়েছিলেন পাঁচজন।
ক্যাপিটলে হামলার ঘটনা এখনো তদন্তাধীন রয়েছে। ওই দাঙ্গার সঙ্গে জড়িত থাকার দায়ে এরই মধ্যে ৭২৫ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ক্যাপিটলে হামলার সময় উত্তেজনা ছড়ানোর অভিযোগে টুইটার ও ফেসবুকে নিষিদ্ধ হন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে