
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার জানিয়েছে,ন দেশটিতে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা বৈধ কি না, তা তাঁরা পর্যালোচনা করবেন। অভিবাসন সীমিত করার তাঁর উদ্যোগের একটি বিতর্কিত পদক্ষেপ এটি, যা কার্যকর হলে ঊনবিংশ শতাব্দীর সংবিধান সংশোধনী এত দিন যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, সে ধারণাই পাল্টে যাবে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বিচার মন্ত্রণালয়ের করা আপিল গতকাল গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। ওই আপিলটি নিম্ন আদালতের এক রায়ের বিরুদ্ধে—যে রায়ে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করা হয়েছিল। সেই আদেশে মার্কিন সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল, যদি কোনো শিশুর মা-বাবা কেউই মার্কিন নাগরিক না হন বা বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) না হন, তাহলে যুক্তরাষ্ট্রে জন্মানো সেই শিশুকে নাগরিক হিসেবে স্বীকৃতি না দিতে।
নিম্ন আদালত রায় দিয়েছিলেন, ট্রাম্পের এই নীতি যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী এবং জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা ফেডারেল আইনের লঙ্ঘন।
সুপ্রিম কোর্ট চলতি মেয়াদেই যুক্তিতর্ক শুনবেন এবং আগামী জুনের শেষ নাগাদ রায় দিতে পারেন। যুক্তিতর্কের জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিন অর্থাৎ ২০ জানুয়ারি এই আদেশে স্বাক্ষর করেন। বৈধ ও অবৈধ—দুই ধরনের অভিবাসন দমনে তিনি যে উদ্যোগগুলো নিয়েছেন, তার অংশই ছিল এটি।
অভিবাসন নিয়ে তাঁর অবস্থান দুই মেয়াদেই মার্কিন রাজনীতির সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি; যেখানে সমালোচকেরা তাঁকে বর্ণ ও ধর্মের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ এনে সমালোচনা করেছেন।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীকে দেশটিতে জন্ম নেওয়া শিশুদের জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা হিসেবে ব্যাখ্যা করা হয়ে আসছে।
তবে ট্রাম্প প্রশাসন যুক্তি দিচ্ছে, এই সংশোধনী অবৈধ অভিবাসীদের সন্তান বা দেশে বৈধভাবে থাকলেও অস্থায়ীভাবে থাকা ব্যক্তি, যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা কর্মভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেন, এই মামলার পরিণতি যুক্তরাষ্ট্রের নাগরিক নিরাপত্তা এবং নাগরিকত্বের পবিত্রতা—দুইয়ের ওপরই গভীর প্রভাব ফেলবে। জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে আমেরিকান জনগণের পক্ষে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান তুলে ধরতে ট্রাম্প প্রশাসন প্রস্তুত।
অন্যদিকে মামলার বাদীদের পক্ষে লড়াইরত আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) জাতীয় আইনি পরিচালক সিসিলিয়া ওয়াং বলেন, ‘সংবিধানের ১৪তম সংশোধনীতে নাগরিকত্বের মৌলিক নিশ্চয়তা কোনো প্রেসিডেন্ট বদলে দিতে পারেন না। চলতি মেয়াদেই সুপ্রিম কোর্টে এই বিতর্কের স্থায়ী নিষ্পত্তি হবে বলে আমরা আশা করছি।’

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে