প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ আখ্যায়িত করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাইডেন রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন করছে। গত শনিবার (১৬ ডিসেম্বর) নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডারহামে আয়োজিত সমর্থকদের এক র্যালিতে ট্রাম্প এ কথা বলেন।
সমাবেশে ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ‘খুব ভালো’ এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে ‘খুব সম্মানিত’ বলে প্রশংসা করেন। রুশ বার্তা সংস্থা তাস ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এসব তথ্য দিয়েছে।
বাইডেনকে নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মন্তব্য উদ্ধৃত করে সমাবেশে ট্রাম্প বলেন, ‘বাইডেন যেভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিপীড়ন করছে, তা রাশিয়ার জন্য খুব ভালো। কারণ, এটি আমেরিকার রাজনৈতিক দৈন্যকে সামনে নিয়ে আসে এবং এর ফলে আমেরিকা অন্যকে গণতন্ত্র শেখানোর ভান করতে পারবে না।’
এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন ট্রাম্প প্রসঙ্গে বলেন, পুনঃনির্বাচন চাওয়া ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিপীড়নের যে প্রক্রিয়া চলছে, তা দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার দৈন্যকেই ফুটিয়ে তোলে। ওই অধিবেশনে পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে যা হচ্ছে, তার সবই বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থীর তালিকাতেও আছেন তিনি।
তার বিরুদ্ধে কর ফাঁকি, হয়রানি ও সরকারি কাজে বাধা ও অভ্যুত্থান চেষ্টার অভিযোগসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাকে দীর্ঘদিনের জন্য কারাবাসে যেতে হবে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে