কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার ইউক্রেনে গিয়ে হাজির হয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করতে গিয়ে কিয়েভের একটি বারে গিটার বাজিয়ে গানও গেয়েছেন তিনি। তবে ইউক্রেনসহ বৈশ্বিক টালমাটাল পরিস্থিতির মধ্যে ব্লিঙ্কেনের গান পরিবেশনকে সমালোচনা বিদ্ধ করেছেন তাঁর দেশেরই কিছু রক্ষণশীল ব্যক্তি ও গোষ্ঠী।
বুধবার ফক্স নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্লিঙ্কেনের গান পরিবেশনের একটি ভিডিও মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়—মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বারে ‘নাইনটিন পয়েন্ট নাইন্টি-নাইন’ নামে স্থানীয় একটি ব্যান্ডের সঙ্গে নেইল ইয়ংয়ের ‘রকিং ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ গানটি পরিবেশন করছেন।
এর আগে মঞ্চের মধ্যে একটি লাল রঙের গিবসন গিটার কাঁধে নিয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশে ব্লিঙ্কেন বলেন, ‘আমি জানি এটা সত্যি সত্যিই এক কঠিন সময়। আপনাদের সৈনিকেরা, নাগরিকেরা বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে মারাত্মক ভোগান্তির মধ্যে আছে। তবে তাঁদের জানা প্রয়োজন, আপনারও জানা প্রয়োজন যে—যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে আছে। এর মানে হলো পৃথিবীর বেশির ভাগ অংশই আপনাদের সঙ্গে আছে।’
ইউক্রেনের সৈন্যদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সৈনিকেরা শুধু ইউক্রেনকে মুক্ত করার জন্যই লড়ছে না, বরং তাঁরা মুক্ত পৃথিবীর জন্য লড়াই করছে। আর মুক্ত পৃথিবীও আপনাদের পাশে আছে।’
ব্লিঙ্কেনের মুখ থেকে আশাবাদের কথা এবং গান শুনে উপস্থিত দর্শকেরা উল্লাসে মেতে ওঠেন। তবে যুক্তরাষ্ট্রের কিছু রক্ষণশীল গোষ্ঠী গাজা-ইসরায়েল সংঘাত এবং রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে ব্লিঙ্কেনের এমন গান গেয়ে বেড়ানোকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন।
গান পরিবেশনের ভিডিওটি শেয়ার করে যুক্তরাষ্ট্রের স্টেট ফ্রিডম ককাস নেটওয়ার্কের ক্রেইগ প্রাইস অ্যাক্স মাধ্যমে লিখেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইউক্রেনে গিয়ে কিয়েভের একটি বারে গিটার বাজালেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমেরিকান ট্যাক্স ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলেন।’
মার্কিন সাংবাদিক নিক সর্টোর লিখছেন, ‘ইউক্রেনকে আরও ৮০ বিলিয়ন ডলার দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সেখানকার একটি বারে পার্টি করছেন। এখানে দেখার কিছুই নেই।’
ট্রাম্পপন্থী ইনফ্লুয়েন্সার ব্রিক সুইট লিখেছেন, ‘পৃথিবী যখন পুড়ে যাচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তখন ইউক্রেনে গিয়ে গিটার বাজাচ্ছেন। আমরা তাদের ৮০ বিলিয়ন ডলার দিয়েছি আর তিনি বারে গান গেয়ে বিষয়টি উদ্যাপন করলেন।’
টিভি উপস্থাপক মেগান ম্যাককেইন লিখেছেন, ‘আমি আগেও শত শত বার বলেছি যে, থিয়েটারে ব্যর্থ কিছু শিশু, অভিনেতা, সংগীত শিল্পী রাজনীতিতে নেমেছে।’

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে