
যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে জেনেভার বৈঠককে ঘিরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে উদ্বেগ বাড়ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে বলেছেন, ‘ট্রাম্প কি এখনো আমাদের পাশে আছেন? আমি চিন্তিত।’
আগামী বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন এই বৈঠককে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছে।
তবে মার্কিন প্রশাসনের ভেতরেই এ বিষয়ে ভিন্নমত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কূটনৈতিক আলোচনার সুযোগ বাড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের কিছু ব্যক্তি বলছেন, আলোচনায় অগ্রগতি না হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া উচিত।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১২ নিউজের খবরে বলা হয়েছে, ওয়াশিংটনের এই দ্বিধা তেল আবিবে উদ্বেগ তৈরি করেছে। গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করা এক মার্কিন সূত্র জানায়, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্টের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাননি নেতানিয়াহু।
ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, বৈঠকের পর নেতানিয়াহু প্রশ্ন করেছিলেন, ‘ট্রাম্প কি এখনো আমাদের সঙ্গে আছেন? আমি চিন্তিত।’
জেনেভার বৈঠকের ফলাফল ইসরায়েল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জেনেভা বৈঠকের দুই দিন পর তাঁর নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এর আগে গতকাল রোববার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের আগে ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে একটি বিস্তারিত পারমাণবিক চুক্তির প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
২১ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
৪০ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে