যুক্তরাষ্ট্রের টেক্সাসে টর্নেডোর আঘাতে দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির টেক্সাস, ওকলাহোমা ও আরকানসাস অঙ্গরাজ্যে এই টর্নেডো আঘাত হানলে এই প্রাণহানির ঘটনা ঘটে এবং ঘরবাড়িসহ ট্রাক বিধ্বস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওকলাহোমা-টেক্সাস সীমান্তবর্তী টেক্সাসের শহর কূক কাউন্টিতে টর্নেডোর আঘাতে অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এই টর্নেডো আঘাত হানে। ওকলাহোমার মায়েস কাউন্টিতে একই টর্নেডোর আঘাতে আরও অন্তত ২ জন নিহত হওয়ার কথা জানা গেছে। এ ছাড়া, আরকানসাসের উত্তরাঞ্চলে অন্তত ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কুক কাউন্টির শেরিফ বলেছেন, ‘এটি ধ্বংসাবশেষের একটি মাত্র নজির। এই ধ্বংসযজ্ঞ বেশ ভয়াবহ।’ তিনি জানিয়েছেন, তাঁর শহরে নিহতদের মধ্যে দুই ও পাঁচ বছর বয়সী দুটি শিশু আছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদেরা ও স্থানীয় কর্তৃপক্ষ এই টর্নেডোর পরিপ্রেক্ষিতে জরুরি সতর্কতা জারি করেছে।
এদিকে, এই টর্নেডোর আঘাতে ওকলাহোমায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যের বিপুল পরিমাণ মানুষ বিদ্যুৎসংযোগহীন হয়ে পড়েছে। পাওয়ার আউটেজ ওয়েবসাইটের হিসাব অনুসারে এই টর্নেডোর কারণে টেক্সাস, মিসৌরি, ওকলাহোমা, কানসাস ও আরকানসাসে অন্তত ৩ লাখ ৭৫ মানুষ বিদ্যুৎ-সংযোগহীন হয়ে পড়েছে।
সাধারণত, যুক্তরাষ্ট্রে এপ্রিল ও মে মাসে ব্যাপক টর্নেডো হয়ে থাকে। বিশেষ করে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে এই টর্নেডো আঘাত হানার আশঙ্কা বেশি থাকেই। গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়া টর্নেডোর আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি এর কারণে অঙ্গরাজ্যটির কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে