
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় উসকানি দিয়েছেন বলে প্রমাণ পেয়েছেন কলোরাডোর একটি আদালত। তার পরও কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে বাধা নেই ট্রাম্পের। এমনটাই জানিয়েছেন আদালত। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কলোরাডোর একদল ভোটার যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়কার সংবিধান সংশোধনীর উল্লেখ করে বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে আদালতে আরজি জানিয়েছিলেন, যেন ট্রাম্পকে প্রাইমারি ইলেকশন থেকে বাদ দেওয়া হয়। কিন্তু মার্কিন সংবিধানের সেই সংশোধনী স্পষ্ট নয়। তাই বিচারক সারাহ ওয়ালেস আবেদনকারীদের আরজি খারিজ করে দেন।
বিচারক তাঁর রায়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তাঁকে সংবিধানের সেই সংশোধনীর আওতায় যুক্তরাষ্ট্রের কর্মচারী বলে বিবেচনা করা যাবে না। আর এ কারণেই ট্রাম্পকে প্রাইমারি নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করা যাবে না। তবে বিশ্লেষকদের ধারণা, আবেদনকারীরা এই রায়ের ওপর আপিল করতে পারেন।
বিচারক সারাহ ওয়ালেস আরও বলেন, ‘ট্রাম্পের আচরণ ও তাঁর ব্যবহৃত শব্দগুলোই ছিল ক্যাপিটল হিলে আক্রমণের মূল কারণ এবং এটি উল্লেখযোগ্য প্রভাবশালী কারণ। আমি আরও দেখতে পাচ্ছি, ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি উসকানি দিয়ে একটি বিদ্রোহে লিপ্ত হয়েছেন।’
এদিকে কলোরাডো আদালতের এই রায় ট্রাম্পের জন্য একটি আইনি বিজয়। কারণ ট্রাম্প একই সময়ে প্রায় একই ধরনের একাধিক অভিযোগে অভিযুক্ত, যেগুলোতে তাঁর আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাতিল করার আবেদন জানানো হয়েছে। রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ট্রাম্পের মুখপাত্র গতকাল শুক্রবার বলেন, ‘এই রায় ট্রাম্পকে ভোট থেকে বিরত থাকার যে প্রচেষ্টা, তার কফিনে আরেকটি পেরেক ঠুকে দিল।’
ট্রাম্পের মুখপাত্র স্টিভেন শাউং এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন ভোটারদের তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে