
রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। কয়েক মাস বিলম্বের পর এই বিল পাস করে মার্কিন কংগ্রেস। বিবিসির খবরে এমনটাই বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই অনুদান দেওয়া শুরু হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিদলীয় ভোটে ২১০ জন ডেমোক্র্যাট এবং ১০১ জন রিপাবলিকান ইউক্রেনকে সহায়তা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ১১২ জন রিপাবলিকান। পক্ষে মোট ভোট পড়েছে ৩১১ এবং বিপক্ষে ১১২।
কৃতজ্ঞতা প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘গণতন্ত্র ও স্বাধীনতা সর্বদা বিশ্বব্যাপী তাৎপর্যপূর্ণ থাকবে এবং যতক্ষণ আমেরিকা এটিকে রক্ষা করতে সহায়তা করবে, ততক্ষণ এটি কখনোই ব্যর্থ হবে না।’
জেলেনস্কি বলেন, এই সাহায্য যুদ্ধকে সম্প্রসারণ থেকে রক্ষা করবে এবং হাজার হাজার জীবন বাঁচাবে।
সহায়তা বিল পাসের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, এই সহায়তা আমেরিকাকে সমৃদ্ধ করবে তবে ইউক্রেনকে আরও ধ্বংস করবে এবং এর ফলে আরও বেশি ইউক্রেনীয়দের মৃত্যু হবে।’
এর আগে, গতকাল শনিবার মার্কিন কংগ্রেসে অধিবেশনের নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে ভোটাভুটি শুরু হয়। ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই সমর্থকেরা ইউক্রেনের পতাকা নেড়ে উল্লাস ও হাততালি দিতে শুরু করে। এতে স্পষ্ট হয়ে যায় যে, ইউক্রেনের সহায়তা প্যাকেজ অবশেষে অনুমোদিত হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর হাউস করতালিতে ফেটে পড়ে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে