
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছেন। পেন্টাগনের একটি মূল্যায়ন রিপোর্ট ফাঁসের পর তাদের এই সন্দেহ প্রকাশ করলেন। ওই রিপোর্টে বলা হয়েছে, ওই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি হয়তো মাত্র কয়েক মাস পিছিয়েছে।
নেদার্যাল্যান্ডের হেগে চলমান ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা তথ্য খুব একটা পরিষ্কার নয়। গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন বলছে, আমরা নিশ্চিত নই। এটা হয়তো অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে, আবার ততটা না-ও হতে পারে।’
তবে ট্রাম্প একটু পরেই পরে আবার নিজের আগের বক্তব্যে ফিরে যান এবং দাবি করেন, ‘না, এটা ছিল খুবই ভয়াবহ। পুরোপুরি ধ্বংস—এটাই আসল।’
ফাঁস হওয়া গোপন এক মার্কিন সামরিক রিপোর্টে বলা হয়েছে, ইসফাহান, ফোর্দো ও নাতাঞ্জে মার্কিন বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য বিলম্বিত করেছে, ধ্বংস নয়।
বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক প্রকল্পের মৌলিক অবকাঠামোর বেশ কিছু অংশ অক্ষত থাকতে পারে।
এ ছাড়া ট্রাম্প আবারও দাবি করেন, এই হামলা ছিল হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলার মতোই যুদ্ধ শেষ করার এক উপায়। তিনি বলেন, ফোরদো ও নাতাঞ্জে যে বাংকার-বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে, তা ছিল কার্যত যুদ্ধের ইতি টানার একটি মাধ্যম।
২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা ট্রাম্প প্রশাসন ‘পরমাণু হুমকির অবসান’ হিসেবে দাবি করেছিল। তবে বর্তমান সন্দেহ এবং স্ববিরোধী বক্তব্য মার্কিন অবস্থানকে বিভ্রান্তিকর ও অনিশ্চিত করে তুলছে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এই ঘটনায় বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৩৫ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে