
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তির অনুরোধ জানিয়ে তাঁকে ‘কল’ করছে। এর আগেও তিনি এই ধরনের দাবি করেছিলেন এবং গত বুধবারই ইরান এই ধরনের দাবি অস্বীকার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি এবং তাঁর ক্লাব ইন্টার মায়ামিকে অভ্যর্থনা জানানোর সময় ট্রাম্প উপস্থিত দর্শকদের বলেন, ‘তাদের (ইরান) বিমান বিধ্বংসী অস্ত্রশস্ত্র শেষ হয়ে গেছে। ফলে তাদের এখন কোনো বিমান বাহিনী নেই, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তাদের সব বিমান এখন ধ্বংসপ্রাপ্ত।’
তিনি আরও বলেন, ‘তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষেপণাস্ত্র এবং লঞ্চারগুলো ধ্বংস করা হয়েছে—যার পরিমাণ যথাক্রমে প্রায় ৬০ এবং ৬৪ শতাংশ। তারা বেশ শক্ত প্রতিপক্ষ এবং তারা যুদ্ধ করতে চায়।’
ট্রাম্প যোগ করেন, ‘এখন তারা কল দিচ্ছে এবং বলছে, আমরা কীভাবে একটি চুক্তি করতে পারি? আমি বলেছি, আপনারা কিছুটা দেরি করে ফেলেছেন এবং আমরা এখন তাদের চেয়েও বেশি যুদ্ধ করতে চাই।’
এদিন দিনের শুরুতে ট্রাম্প জানান, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করতে চান তিনি। তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে তাঁর ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট থাকা উচিত।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না করে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচন করতে গিয়ে ইরান মূলত সময় নষ্ট করছে। এ সময় তিনি আরও বলেন, খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে তাঁর বাবার উত্তরসূরি হিসেবে ভাবা হয়। তবে মোজতাবাকে নেতা নির্বাচন করলে তিনি তা মানবেন না।

দাবি করা হচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নিরাপত্তা জোরদার করতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর সহায়তা চেয়েছিল তুরস্ক। তবে এই বিষয়টি অস্বীকার করে আঙ্কারা জানিয়েছে, তাদের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) এই ধরনের কোনো অনুরোধ করেনি।
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে সরাসরি মস্কোর জড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পরিচিত একাধিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, রাশিয়া বর্তমানে ইরানকে মার্কিন সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের অবস্থান এবং গতিবিধিসংক্রান্ত অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য সরবরাহ কর
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব এবার ছড়িয়ে পড়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলেও। সীমান্তে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা বাড়াল এবার আজারবাইজান। দেশটির সরকার জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা ইরান থেকে নিজেদের কূটনৈতিক কর্মীদের ফেরত নিয়েছে।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা দেবে ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধ পেলে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে