
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনটিসি) প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদ জানিয়ে তিনি এ পদত্যাগ করেন।
জো কেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে বলেন, ‘আমি বিবেকের দিক থেকে চলমান ইরান যুদ্ধকে সমর্থন করতে পারি না।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা ওই চিঠিতে কেন্ট আরও দাবি করেন, ‘ইরান আমাদের দেশের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। স্পষ্ট যে, ইসরায়েল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে।’
তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর জঙ্গি হামলা ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষকদের তথ্যমতে, সশস্ত্র জঙ্গিরা গ্রামবাসীদের স্পষ্ট আলটিমেটাম দিচ্ছে—ইসলামে ধর্মান্তরিত হয়ে ‘জিজিয়া’ কর দাও, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হও।
৬ মিনিট আগে
কম্বোডিয়ার কুখ্যাত অনলাইন স্ক্যাম কম্পাউন্ড বা সাইবার প্রতারণা কেন্দ্রগুলোতে এত দিন কেবল পাচার হয়ে আসা বিদেশি নাগরিকদের বন্দিদশার কথা শোনা গেলেও, এবার খোদ স্থানীয় কম্বোডীয় নাগরিকদের ওপর অমানবিক নির্যাতনের লোমহর্ষক চিত্র সামনে এসেছে। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ার শিক্ষিত বেকার...
১৫ মিনিট আগে
ট্রাম্প বলেছেন, ‘যখন আমি তাঁর (কেন্ট) বিবৃতি পড়ি, তখন মনে হয়েছে তাঁর চলে যাওয়া ভালো একটা ব্যাপার। কারণ কেন্ট বলেছিলেন, ইরান কোনো হুমকি নয়।’ ট্রাম্প আরও বলেন, ‘প্রত্যেক দেশই বুঝেছিল.....
১৮ মিনিট আগে
উত্তর মেরুর কাছাকাছি বরফে ঢাকা দ্বীপপুঞ্জ ভালবার্ড। এই অঞ্চলটিতে সাধারণত বরফ, অন্ধকার আর নীরবতার রাজত্ব। কিন্তু সেখানেই এখন জায়গা করে নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার গ্রামীণ মানুষের গল্প, সংস্কৃতি ও ইতিহাস।
১ ঘণ্টা আগে