
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি চিন পিংকে জানুয়ারিতে তাঁর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের মনোনীত প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজ চ্যানেলে একটি সাক্ষাৎকারে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি এটিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে লেভিট বলেন, ‘এটি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি দৃষ্টান্ত, যেখানে তিনি শুধু মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গেই নয়, প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গেও খোলামেলা আলোচনার পথ তৈরির চেষ্টা করছেন।’
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে চীনা নেতার উপস্থিতি হবে নজিরবিহীন ঘটনা। কারণ দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে চলমান শীতল সম্পর্ক দিন দিন জটিল আকার ধারণ করছে।
ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের চীন বিশেষজ্ঞ স্কট কেনেডি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এটি কূটনৈতিক নাট্যমঞ্চ ছাড়া আর কিছুই নয়। যেখানে অন্য রাষ্ট্রপ্রধানেরা, এমনকি শি চিনপিংও, কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হননি।
বিশেষজ্ঞরা মনে করছেন, শি আমন্ত্রণ গ্রহণ করবেন না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘এ মুহূর্তে এ বিষয়ে আমার বলার কিছু নেই।’
তবে, শি যদি আমন্ত্রণ গ্রহণ করেন, তবে তাঁর উপস্থিতি নানা জটিল প্রতীকী অর্থ বহন করবে।
ট্রাম্প এবং শি অতীতে বেশ কয়েকবার দ্বন্দ্বে জড়িয়েছেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু হয়, ওই সময় উভয় দেশ একে অপরের পণ্যের ওপর শুল্ক আরোপ করে।
কোভিড–১৯ মহামারির সময়ও চীনের বিরুদ্ধে বক্তব্য এবং নভেল করোনাভাইরাসকে বারবার ‘চায়না ভাইরাস’ বলে অভিহিত করার জন্য চীনের বিরাগভাজন হয়েছেন ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদে চীনের সঙ্গে নতুন শুল্ক আরোপের পরিকল্পনার কথা বলেছেন ট্রাম্প। বিশেষ করে ফেন্টানিলের (ড্রাগ) ব্যবসা নিয়ন্ত্রণে। তাঁর আসন্ন প্রশাসনের সদস্যদের মধ্যে বেশ কয়েকজন চীন–বিরোধী অবস্থানের জন্য পরিচিত। এর মধ্যে মার্কো রুবিও অন্যতম।
তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে চীনের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার ইঙ্গিত পাওয়া গেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে এক বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের চীনের সঙ্গে ভালো সম্পর্ক আছে। আমি চমৎকার সম্পর্ক গড়েছি। তবে কোভিড এসে সবকিছুতে ব্যাঘাত ঘটিয়েছে।’
অন্যদিকে, চীনা প্রেসিডেন্ট শি একটি চিঠিতে বলেছেন, ‘আমাদের সংঘাতের পরিবর্তে সংলাপ বেছে নেওয়া উচিত এবং জিরো–সাম গেমের পরিবর্তে সহযোগিতার মাধ্যমে উভয়ের স্বার্থ রক্ষিত হয় এমন পরিস্থিতি তৈরি করা উচিত।’

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে