
যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও শিশু যৌন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন কুখ্যাত এপস্টেইনের সঙ্গী গিলেইন ম্যাক্সওয়েল। কারাগারে তাঁর সময় কীভাবে কাটছে, তা দেখা গেল সম্প্রতি প্রকাশিত এপস্টেইন ফাইলের একটি নতুন ভিডিওতে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে অবস্থিত ‘মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার’-এর সিসিটিভি ক্যামেরায় ওই ভিডিওটি ধরা পড়েছিল ২০২০ সালের ১ জুলাই।
GHISLAINE MAXWELL CAPTURED PACING RESTLESSLY IN PRISON CELL FOOTAGE pic.twitter.com/y90NeXOuXa
— RT (@RT_com) February 6, 2026
ভিডিওতে দেখা যায়, কমলা রঙের কয়েদি পোশাক পরা গিলেইন তাঁর কারা কক্ষে বেসিনের কাছে দাঁড়িয়ে কোনো কিছু পরিষ্কার করছেন। এরপর তিনি ধীরে ধীরে বিছানার দিকে যান এবং নিজের ডুভেট ও বিছানার চাদর ভাঁজ করতে শুরু করেন। একটি অতিরিক্ত কমলা জাম্পসুট তার বালিশের পাশে রাখা আছে। পরে তিনি চশমা চোখে দিয়ে বিছানায় শুয়ে একটি বই পড়েন। জিহ্বা বের করে আরাম করে শুয়ে থাকার মধ্য দিয়ে ভিডিওটি শেষ হয়।
ব্রুকলিনের ওই আটক কেন্দ্রটি কঠোর ও নিম্নমানের পরিবেশের জন্য সুপরিচিত। সাবেক ওয়ার্ডেন ক্যামেরন লিন্ডসে এই কারাগারকে ‘যুক্তরাষ্ট্রের অন্যতম সমস্যাযুক্ত’ কারাগার হিসেবে বর্ণনা করেছিলেন।
ভিডিওটি ২০২০ সালে ধারণ করা হলেও এটি সম্প্রতি প্রকাশিত এপস্টেইন সম্পর্কিত নথির সঙ্গে ফাঁস হয়েছে। ওই কারাগার থেকে পরে গিলেইনকে ‘ক্লাব ফেড’ নামে পরিচিত টেক্সাসের আরেকটি কারাগারে স্থানান্তর করা হয়। টেক্সাসের কারাগারটির পরিবেশও নিম্নমানের। তবে নিউইয়র্কের কারাগারের কঠিন পরিবেশের সঙ্গে তুলনা করে সেই পরিবেশকে ‘অ্যালিস ইন ওন্ডারল্যান্ডের মতো’ স্বপ্নিল বলে আখ্যায়িত করেছিলেন গিলেইন নিজেই।
গিলেইন ম্যাক্সওয়েল ২০২১ সালে যুক্তরাষ্ট্রে শিশু যৌন পাচারের অপরাধে দোষী সাব্যস্ত হন এবং ২০ বছরের সাজা পান। সাজা পাওয়ার পর তিনি ট্রাম্প প্রশাসনের কাছে ক্ষমা বা সাজা হ্রাসের আবেদন করেছেন।

১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
২০ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
৩৯ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে