
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্ত লাগোয়া এলাকায় টিটিপির (পাকিস্তানি তালেবান) দুটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই অভিযানে টিটিপির সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র বন্দুকযুদ্ধ হয়েছে। এতে ২৩ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। তবে সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আজ বৃহস্পতিবার পাকিস্তান সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররম জেলায় এই অভিযান চালানো হয়। এর আগে চলতি সপ্তাহের শুরুতে উত্তর-পশ্চিম পাকিস্তানজুড়ে চালানো অভিযানে ৩৮ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়।
সামরিক বাহিনী নিহত ব্যক্তিদের ‘খারিজি সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে। পাকিস্তান যে সন্ত্রাসীদের আফগানিস্তান ও ভারতের মদদপুষ্ট বলে অভিযোগ করে, তাদের জন্যই এই শব্দটি ব্যবহার করা হয়। নিহতদের মধ্যে নিষিদ্ধ পাকিস্তানি তালেবানের সঙ্গে যুক্ত সশস্ত্র সন্ত্রাসীরাও রয়েছে।
এ ছাড়া, বৃহস্পতিবার উত্তর-পশ্চিমের ডেরা ইসমাইল খান জেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় (রাস্তার পাশে পেতে রাখা বোমা-আইডি) দুজন পুলিশ কর্মকর্তা নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান।
তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
পাকিস্তানি তালেবান ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি) নামেও পরিচিত। এরা আফগানিস্তানের তালেবান থেকে আলাদা হলেও তাদের মিত্র গোষ্ঠী। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর এই গোষ্ঠীটি শক্তিশালী হয়ে উঠেছে।
ইসলামাবাদের অভিযোগ, টিটিপির বহু নেতা ও যোদ্ধা আফগান সীমান্তের ওপার থেকে তাদের দেশে হামলা চালাচ্ছে। এ বিষয়টি ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই কাবুলের কাছে টিটিপিকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে আসছে। তবে কাবুল ইসলামাবাদের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।
গত ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যেটি এখনো কার্যকর রয়েছে। এর আগে গত ৯ অক্টোবর ইসলামাবাদ কাবুলে হামলা চালায়। এরপর ইসলামাবাদের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনে পাল্টা হামলা চালায় কাবুল। এতে দুই পক্ষের মধ্যে সীমান্তে সংঘর্ষ শুরু হয়, ওই হামলায় বেশ কয়েকজন নিহত হন।
এদিকে, ওই সংঘর্ষের জেরে গত মাস থেকে এখনো দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রয়েছে।

১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
২৮ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে