
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক শান্তি আলোচনার প্রথম পর্বটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হওয়ার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছিল। বিরতি শেষে দুই পক্ষ আবারও আলোচনার টেবিলে ফিরেছে এবং দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসলামাবাদ থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাওয়াদ এ তথ্য জানিয়েছেন।
ওসামা জানান, বৈঠকের শুরুতে উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনমনীয় বা ‘ম্যাক্সিমালিস্ট’ অবস্থান গ্রহণ করেছিল। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে ইতিমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ, ইরানের জরুরি প্রয়োজনে জব্দকৃত অর্থ অবমুক্ত করা এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে ইতিবাচক আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে।
আলোচনার স্পর্শকাতরতা বিবেচনায় পাকিস্তানি কর্মকর্তারা বর্তমানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা থেকে বিরত রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে তাঁদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা গণমাধ্যমে কোনো মন্তব্য না করেন। পাকিস্তান মূলত নিজেকে কেবল মধ্যস্থতাকারী হিসেবে রাখতে চায় এবং আলোচনার চূড়ান্ত ফলাফলের ওপর নিজের কোনো দায় বা সংশ্লিষ্টতা দেখাতে অনিচ্ছুক।
বিরতিহীন এই কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত কোনো বড় চুক্তির দিকে যায় কি না, তা নিয়ে এখন বিশ্বজুড়ে গভীর আগ্রহ তৈরি হয়েছে। পরবর্তী কয়েক ঘণ্টা এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে আজকের আলোচনা আরও দুই ঘণ্টা চলতে পারে।

সাজানো ডাকাতির সময় একজন ভুয়া ডাকাত বন্দুকের ভয় দেখিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে পালিয়ে যেত, আর পুরো ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় রেকর্ড হতো। এরপর সেই ডাকাত পালিয়ে যাওয়ার জন্য ৫ মিনিট বা তার বেশি সময় অপেক্ষা করে পুলিশকে কল করত ওই দোকানের কর্মচারী বা মালিকেরা।
১২ মিনিট আগে
তৃতীয় ধাপের আলোচনা আজ রাতে বা কাল অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রথম দুই দফার আলোচনায় প্রাপ্ত অগ্রগতির ওপর ভিত্তি করেই এই তৃতীয় দফার আলোচনার আয়োজন করা হচ্ছে।
২৯ মিনিট আগে
ছয় সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। গত ৫০ বছরের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা।
২ ঘণ্টা আগে
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের সঙ্গে সরাসরি বা ‘ফেস-টু-ফেস’ আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
৩ ঘণ্টা আগে