
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি বাংলাদেশি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবুধাবি কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ (এডিএএফএসএ) আল দাফরা অঞ্চলের মাদিয়ান্ত জায়েদ নতুন শিল্প এলাকায় অবস্থিত অবস্থিত চিটাগাং রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের ২ নম্বর আইন এবং এর অধীনে জারিকৃত প্রবিধান লঙ্ঘনের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের স্বাস্থ্যের জন্য এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এডিএএফএসএ বলেছে, ফুড কন্ট্রোল রিপোর্টে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা বারবার লঙ্ঘন এবং এসব ভুলত্রুটি সংশোধনে ব্যর্থতার কারণেই রেস্তোরাঁটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা ও ভোক্তাদের স্বাস্থ্য নিশ্চিত করতে তাৎক্ষণিক এই ব্যবস্থা নেওয়া জরুরি ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্তোরাঁটি স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্যের জন্য সমস্ত প্রয়োজনীয়তা পূরণ না করা পর্যন্ত প্রশাসনিক বন্ধের আদেশ বলবৎ থাকবে। এডিএএফএসএ আরও উল্লেখ করেছে, এই বন্ধ এবং পর্যবেক্ষণকৃত লঙ্ঘনগুলো আবু ধাবি আমিরাতের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পরিদর্শনেরই অংশ। সমস্ত স্থাপনা যাতে খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা মেনে চলে, তা নিশ্চিত করা এবং ভোক্তাদের সুরক্ষায় সক্রিয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
এডিএএফএসএ জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে, যেকোনো খাদ্য লঙ্ঘন বা কোনো খাদ্যদ্রব্যের বিষয়বস্তু সম্পর্কে কোনো সন্দেহ থাকলে আবুধাবি সরকারের টোল ফ্রি নম্বর ৮০০৫৫৫-এ যোগাযোগ করে জানানোর জন্য। এতে পরিদর্শকেরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন, যার চূড়ান্ত লক্ষ্য হলো আবুধাবির সকল বাসিন্দার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তৃতীয় দিনে প্রবেশ করেছে। সব পক্ষই বড় আকারের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে। ইরানে বিপুল প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। তবে গতকাল রোববার প্রথমবারের মতো ইসরায়েলে কমপক্ষে ৯ জন বেসামরিক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে অন্তত ৩ জন সেনা নিহতের খবর এসেছে।
৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
১২ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৯ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে