
ঘণ্টাখানেকের মধ্যে ইসরায়েলে ভয়াবহ ও ধ্বংসাত্মক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের ওপর ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক’ পাল্টা হামলা চালানো হবে।
ইরানের ভেতরে ইসরায়েল একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করার মধ্যে এই ঘোষণা এল।
রয়টার্সের বরাতে জানা গেছে, ইরানের রাষ্ট্রীয় টিভির সম্প্রচারে বলা হয়, জায়নবাদী শত্রুর আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী শক্তিশালী, লক্ষ্যভেদী এবং ধ্বংসাত্মক পাল্টা হামলা চালাতে প্রস্তুত রয়েছে।
এর আগে শুক্রবার সকাল থেকে ইসরায়েল ইরানের পূর্ব আজারবাইজান, ইসফাহান, বন্দর আব্বাসসহ বিভিন্ন অঞ্চলে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফলে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, গ্যাসক্ষেত্র এবং পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
২৮ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে