
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন।
এ তথ্য রোববার ভোরে স্থানীয় সময় ২ টা ৩০ মিনিটে প্রকাশ করা হয়। এর আগে শনিবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১২৮। মাত্র একদিনের ব্যবধানে প্রায় ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর এলে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে।
ইসরায়েল ১৩ জুন ভোরে ইরানে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। তাদের দাবি, এই হামলার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আইআরজিসি নেতাদের বাড়ি ও সামরিক স্থাপনা। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এখন পর্যন্ত মানবিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে তারা স্পষ্টভাবে পিছিয়ে পড়েছে।
ইরানের বেশ কয়েকটি শহরে, বিশেষ করে তেহরান, কোম, হরমোজগান ও পশ্চিমাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক এই হামলায় হতাহত হয়েছে। এর মধ্যে রয়েছে নারী ও শিশুদের মৃত্যুও।
বাড়তে থাকা মৃত্যুর এই সংখ্যা যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। ইরান ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের কাছে নিন্দা ও হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
৩০ মিনিট আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
৩৪ মিনিট আগে