
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এমন একটি ‘বিধ্বংসী যুদ্ধ’ গোটা অঞ্চলকে অস্থির করে তুলতে পারে এবং ব্যাপক শরণার্থীসংকট তৈরি করতে পারে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপে এরদোয়ান বলেন, ‘আমাদের অঞ্চল আরেকটি বড় সংকট সহ্য করতে পারবে না, এবং একটি বিধ্বংসী যুদ্ধের ফলে অনিয়মিত অভিবাসনের ঢেউ সব দেশের দিকেই ধাবিত হতে পারে।’
এই টেলিফোন আলাপের পর তুর্কি প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যখন ইসরায়েল সম্প্রতি ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে।
এই সংঘাত গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করেছে এবং আশঙ্কা করা হচ্ছে, এতে করে সিরিয়া, লেবানন, ইরাক ও অন্যান্য প্রতিবেশী দেশেও নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।
তুরস্ক পূর্বে সিরিয়া ও অন্যান্য অঞ্চলে যুদ্ধের ফলে লক্ষ লক্ষ শরণার্থী আশ্রয় দিয়েছে। তাই নতুন করে আরও একটি শরণার্থীসংকট তৈরির আশঙ্কা দেশটির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
বিশ্লেষকদের মতে, এর্দোয়ানের মন্তব্য শুধু তুরস্কের জাতীয় উদ্বেগ নয়, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা ও মানবিক স্থিতিশীলতা নিয়ে বাড়তে থাকা আন্তর্জাতিক উদ্বেগের প্রতিফলন। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত মধ্যস্থতায় এগিয়ে না এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তৃতীয় দিনে প্রবেশ করেছে। সব পক্ষই বড় আকারের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে। ইরানে বিপুল প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। তবে গতকাল রোববার প্রথমবারের মতো ইসরায়েলে কমপক্ষে ৯ জন বেসামরিক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে অন্তত ৩ জন সেনা নিহতের খবর এসেছে।
৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
১২ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৪০ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে