
মঙ্গলবার ইরানের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদনে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, এই হামলা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত হয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, খারগ দ্বীপে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এই বিষয়ে সংবাদমাধ্যমটি আর কোনো তথ্য সরবরাহ করেনি।
পারস্য উপসাগরে অবস্থিত খারগ দ্বীপটি আয়তনে নিউইয়র্কের ম্যানহাটনের এক-তৃতীয়াংশ হলেও, এটি ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে—যা দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন হামলার জবাবে এক কঠোর বার্তায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে—যুক্তরাষ্ট্র ‘লাল রেখা’ অতিক্রম করলে তাদের সংযম শেষ হয়ে যাবে।
এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের সীমা অতিক্রম করে, তাহলে তারা শুধু মধ্যপ্রাচ্যে নয়, এর বাইরেও প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা এমন কিছু করব, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই অঞ্চলে বহু বছর ধরে তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।’ একই সঙ্গে তারা উল্লেখ করে, বেসামরিক স্থাপনায় হামলার সূচনা তারা করবে না, তবে এই ধরনের ‘নিকৃষ্ট’ আক্রমণের জবাব দিতে তারা দ্বিধা করবে না।
বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে