
ইরান ও আমেরিকার মধ্যে চলমান সংঘাত প্রতিদিনই নাটকীয় মোড় নিচ্ছে। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ দেশটির ১০ জন জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার তথ্য দেওয়ার বিনিময়ে ১ কোটি (১০ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট ‘রিওয়ার্ড ফর জাস্টিস’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, এই পুরস্কারের মূল লক্ষ্য হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত শীর্ষ কর্মকর্তারা।

তালিকায় প্রধান নাম হিসেবে রয়েছেন মোজতবা খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় তাঁর বাবা আলী খামেনি নিহত হওয়ার পর তিনি স্থলাভিষিক্ত হন। যদিও মোজতবা খামেনি ওই হামলায় আহত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে এবং গত বৃহস্পতিবারের একটি বিবৃতি ছাড়া তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এ ছাড়া তালিকায় রয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি, গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দর মোমেনি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, ইরানের নেতৃত্ব মাটির নিচে ‘লুকিয়ে’ আছে। তবে বার্তা সংস্থা রয়টার্স কর্তৃক যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, আলী লারিজানি গতকাল শুক্রবার তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে একটি সমাবেশে অংশ নিয়েছেন। তাঁরা সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়েছেন, এমনকি গণমাধ্যমে লাইভ সাক্ষাৎকারও দিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, আইআরজিসি বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পরিকল্পনা ও পরিচালনা করে। ওয়াশিংটন আরও অভিযোগ করেছে, ২০২০ সালে কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য কর্মকর্তাদের ওপর গুপ্তহত্যার চক্রান্ত করছে।
ইরান বরাবরই সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের মতে, মার্কিন এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা বা চাপ সৃষ্টি করার একটি অজুহাতমাত্র।

যাজকদের উদ্দেশে দেওয়া ওই ভাষণে পোপ কোনো নির্দিষ্ট নেতা বা যুদ্ধের নাম উল্লেখ করেননি। তিনি শুধু বলেন, ‘সশস্ত্র সংঘাতের জন্য যাদের ওপর গুরুতর দায়িত্ব বর্তায়, সেই খ্রিষ্টানদের কি নিজের বিবেক পরীক্ষা করার এবং কনফেশনে যাওয়ার মতো আত্মবিশ্বাস ও সাহস আছে?’
১৬ মিনিট আগে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দেওয়ার কয়েক দিন পরই জাপান সাগরের অভিমুখে প্রায় ১০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আজ শনিবার সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার শান্তি প্রস্তাবকে ‘প্রতারণামূলক প্রহসন’ বলে প্রত্যাখ্যান করার কয়েক সপ্তাহের মাথায় আবারও পূর্ব দিকে রহস্যময় ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। আজ শনিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপে...
১ ঘণ্টা আগে
হোয়াইট হাউসের ভেতরে জটিল টানাপোড়েনই ইরান যুদ্ধের গতিপথ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বদলে যাওয়া প্রকাশ্য বক্তব্যের পেছনে কাজ করছে। সংঘাত যখন মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে, তখন তাঁর উপদেষ্টারা বিতর্ক করছেন কখন এবং কীভাবে বিজয় ঘোষণা করা হবে।
২ ঘণ্টা আগে