
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান সুরক্ষিত করতে শুরু করেছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি এবং বাহরাইনের নৌঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার পেন্টাগনের এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় নিউইয়র্ক টাইমস।
ইরান ইস্যুতে চলমান উত্তেজনার মুখে যুক্তরাষ্ট্রের এই সেনা প্রত্যাহারকে একটি ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবেই দেখা হচ্ছে। কারণ, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে—এমন গুঞ্জনের মধ্যে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আক্রান্ত হলে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে। ধারণা করা হচ্ছে, কাতার ও বাহরাইনের মতো স্পর্শকাতর স্থানে থাকা সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।
তবে কাতার ও বাহরাইন থেকে কিছু সেনা সরানো হলেও ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন বাহিনী এখনো মোতায়েন রয়েছে। বিশেষ করে কাতারের আল-উদেইদ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক স্থাপনা, যেখানে প্রায় ১০ হাজার সেনা রয়েছে। অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরটি পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে গত বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনপ্রধান সাফ জানিয়ে দিয়েছেন, ‘যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তবে ওই অঞ্চলে শত্রু বাহিনীর সব ঘাঁটি, স্থাপনা এবং সম্পদ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।’ তিনি আরও সতর্ক করে বলেন, এর ফলে উদ্ভূত যেকোনো অনিয়ন্ত্রিত এবং অপ্রত্যাশিত পরিণতির জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী থাকবে।
এই সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কাছে মন্তব্য চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
২১ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
৪০ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে