যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ৮ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। তাদের সবার বয়সই পাঁচ বছরের নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান গতকাল বুধবার জানিয়েছেন, এই শিশুগুলোর প্রত্যেকেই অপুষ্টির কারণে তীব্র ঝুঁকিতে আছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম ঘেব্রেসিউস বলেছেন, এই শিশুদের মধ্যে অন্তত ২৮ জন তীব্র ক্ষুধায় মারা গেছে এবং গাজার জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ এখন বিপর্যয়কর ক্ষুধা ও দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খাদ্য সরবরাহ বৃদ্ধির আবেদন সত্ত্বেও বর্তমানে এমন কোনো প্রমাণ নেই যে, যাদের খাবারের সবচেয়ে বেশি প্রয়োজন তারা পর্যাপ্ত পরিমাণে মানসম্পন্ন খাবার পাচ্ছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ও এর অংশীদারেরা অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে পুষ্টি পরিষেবাগুলো বাড়ানোর চেষ্টা করেছে। তিনি আরও বলেন, ‘পাঁচ বছরের কম বয়সী ৮ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে ১ হাজার ৬০০ জন গুরুতর তীব্র অপুষ্টিতে ভুগছে।’
তেদরোস আধানম ঘেব্রেসিউস আরও বলেন, ‘অপুষ্টিজনিত কারণে এরই মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৮ জনের বয়সই পাঁচ বছরের কম।’ তিনি আরও বলেন, ‘পশ্চিম তীরেও ক্রমবর্ধমান স্বাস্থ্যসংকট আছে। স্বাস্থ্যসেবার ওপর (ইসরায়েলি) আক্রমণ এবং চলাচলের বিধিনিষেধ, স্বাস্থ্য পরিষেবাগুলোতে প্রবেশে বাধা সৃষ্টি কারণে এমনটা হয়েছে।’
ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, ‘গাজার মতো পশ্চিম তীরেও সংকট সমাধানের একমাত্র পথ হলো শান্তি ফিরিয়ে আনা। সর্বোত্তম ওষুধ হলো শান্তি।’

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে