
৪৩ বছর আগে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সেনার মরদেহ সিরিয়া থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে একটি যৌথ অভিযানে এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১১ মে) ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘সার্জেন্ট জভিকা ফেল্ডম্যানের মৃতদেহ সিরিয়ার কেন্দ্রস্থল থেকে উদ্ধার করে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে।’
এ বিষয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ১৯৮২ সালে লেবাননের বেকা উপত্যকার সুলতান ইয়াকুবে ইসরায়েল ও সিরিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষের সময় ফেল্ডম্যানসহ তিন ইসরায়েলি সেনা নিখোঁজ হন। সীমান্তের কাছে সংঘটিত ওই যুদ্ধে নিখোঁজ অন্য দুই সেনা হলেন জাকারিয়া বাউমেল ও ইহুদা কাটজ।
তবে ফেল্ডম্যানের মরদেহ কীভাবে সিরিয়ার কেন্দ্রস্থল থেকে উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেনি সেনাবাহিনী। তারা বলেছে, ‘এই উদ্ধার কার্যক্রম ছিল অত্যন্ত জটিল ও গোপনীয়। নিখুঁত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে এটি পরিচালিত হয়েছে।’
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে—এটি ছিল চার দশকেরও বেশি সময় ধরে চলা একটি দীর্ঘমেয়াদি গোয়েন্দা অভিযানের ফলাফল। মৃতদেহ উদ্ধার করার পর সেটিকে সেনাবাহিনীর জেনোমিক সেন্টারে শনাক্ত করা হয়। পরে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে এই তথ্য ফেল্ডম্যানের পরিবারকে জানানো হয়। শুধু তাই নয়, ফেল্ডম্যানের মরদেহ খুঁজে পাওয়ার তথ্যটি নিখোঁজ অপর সার্জেন্ট ইহুদা কাটজের পরিবারকেও অবহিত করা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, নিখোঁজ তিন সেনাকে খুঁজে বের করতে বছরের পর বছর ধরে গোপন অভিযান পরিচালনা করেছেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘আমি ফেল্ডম্যান পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাদের ছেলেকে ঘরে ফেরানোর প্রচেষ্টা কখনো থামবে না। এখনো আমরা ইহুদা কাটজকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, ইসরায়েলে বেশির ভাগ ইহুদি পুরুষের জন্য সেনাবাহিনীতে অংশগ্রহণ বাধ্যতামূলক। ফলে দশকজুড়ে নিখোঁজ সেনাদের ঘটনাগুলো সেখানে গভীর আবেগ ও রাজনৈতিক গুরুত্ব বহন করে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে