পৃথিবীর সবচেয়ে লম্বা সুইমিংপুল তৈরি করার পরিকল্পনা করেছে সৌদি আরব। নিওমের ট্রিয়াম অঞ্চলে এই সুইমিংপুলটি তৈরি করা হবে। বানানো হলে এর দৈর্ঘ্য হবে ১ হাজার ৫০০ ফুট।
একটি তুলনা করলেই পুলটির আকার সম্পর্কে ধারণা হবে আপনার। আরব আমিরাতের দুবাইয়ের আকাশছোঁয়া ইমারতের মধ্যে ঝুলতে থাকা পুলটিকেও এর তুলনায় নিতান্ত সাধারণ মনে হবে আপনার। কারণ ৩৯৩ ফুট দৈর্ঘ্যের ওই সুইমিংপুলের চার গুণ হবে এটির দৈর্ঘ্যে। দুবাইয়ের ওই ইমারত দুটির একটি জা’আবিল উদ্বোধন হয় গত ফেব্রুয়ারিতে।
সাগর থেকে ২২০ ফুট উচ্চতায় ঝুলবে নিওম প্রকল্পের এই পুল। এটি নির্মাণের সঙ্গে জড়িতরা জানিয়েছেন, বানানো হয়ে গেল এটি হবে বিশ্বের দীর্ঘতম সুইমিংপুল।
এক বিবৃতিতে নিওম জানিয়েছে, পুলের নকশাটি সমসাময়িক ডিজাইন ও ন্যূনতম পরিবেশগত প্রভাব—এ দুই বিষয়ের একটি চমৎকার সংমিশ্রণ হতে যাচ্ছে। অতিথিরা শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সুইমিংপুলে আনন্দময় সময় উপভোগের সুযোগ পাবেন।
গালফ অব আকাবার দক্ষিণ প্রান্তে অবস্থিত ট্রিয়াম নিওমের সাম্প্রতিক ঘোষিত অঞ্চলগুলির একটি।
শহরটির পরিকল্পনা যাঁরা করেছেন তাঁরা একে দুঃসাহসিক কাজে উৎসাহী ও উদ্যমীদের জন্য ডিজাইন করা সেরা একটি রিসোর্ট হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। অঞ্চলটিতে নৌ চালনা, ডাইভিংসহ পানি নিয়ে নানা ধরনের খেলার আয়াজন থাকবে। তাঁরা আরও বলেছেন, অতিথিরা স্বাস্থ্যসংক্রান্ত উন্নত সুবিধাও ভোগ করবেন এখানে।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ নিওম প্রজেক্ট। প্রকল্পটির অন্যতম লক্ষ্য দেশটিকে একটি বিলাসবহুল পর্যটন গন্তব্যে পরিণত করা।
তবে প্রকল্পটির জন্য বিশাল অর্থ খরচ করতে হচ্ছে সৌদি সরকারকে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ট্রিলিয়ন অর্থাৎ লাখ কোটি ডলার বিনিয়োগের বাস্তবতা সম্ভবত সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করতে শুরু করেছে।
এদিকে সৌদি কর্মকর্তাদের বিরুদ্ধে নিওম বা দ্য লাইন নামক প্রকল্পের একটি অংশের জন্য পথ তৈরি করতে জমিতে বসবাসকারী লোকদের উচ্ছেদ করার জন্য প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগ উঠেছে। এদিকে বৃহস্পতিবার বিবিসি নিউজ জানিয়েছে, একজন নির্বাসিত সৌদি কর্নেল বলেছেন, তাঁকে যে এলাকাটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়, এর বেশিরভাগই হুওয়াইতাত আদিবাসী দ্বারা অধ্যুষিত ছিল।
আরও পড়ুন

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৩৬ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে