অবরুদ্ধ গাজায় বোমা বিস্ফোরণে দখলদার ইসরায়েলের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নিহত সেনারা হলেন মেজর (রিজার্ভিস্ট) ইজহাক পেলেদ এবং সার্জেন্ট মেজর (রিজার্ভিস্ট) মোরদেচাই ইসুফ বেন সোয়াম। ইজহাক পেলেদ ছিলেন লজিস্টিক অফিসার। অন্যদিকে মোরদেচাই ইসুফ সেনাবাহিনীর ট্রাকচালক ছিলেন। তাঁরা দুজনই সেনাবাহিনীর জেরুজালেম ব্রিগেডের ৮১১ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইজহাক পেলেদ সেনাবাহিনীর একটি বহরকে নেতৃত্ব দিয়ে গাজার জেইতুনে যাচ্ছিলেন। ওই বহরে সেনাদের জন্য যুদ্ধ সরঞ্জাম ছিল। অন্যদিকে মোরদেচাই ইসুফ ওই বহরের একটি গাড়ির চালক ছিলেন।
গাড়ি নিয়ে যাওয়ার পথে গাজার মধ্যাঞ্চলে (কথিত) নেতজারিম করিডরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে এ দুজন নিহত ও বাকিরা আহত হন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের যে যোদ্ধা বোমাটি পুঁতেছিলেন, তিনি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়েন। সফলভাবে বোমার বিস্ফোরণ ও গুলি ছুড়ে সেখান থেকে নিরাপদে সরে যান ওই হামাস সদস্য।
গতকাল শনিবার এই দুজনের মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলা চালানোর পর দখলদার ইসরায়েলের সেনাদের মৃত্যুর সংখ্যা ৩৩৪-এ পৌঁছেছে। এর আগে ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে আরও তিন শতাধিক সেনাকে হত্যা করেছিলেন হামাসের যোদ্ধারা।
দীর্ঘ ১০ মাস ধরে গাজায় বর্বরতা চালিয়ে ৪০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তা সত্ত্বেও এখনো হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারেনি তারা। প্রায় প্রতিদিনই হামাসের প্রতিরোধের মুখে পড়ছেন ইসরায়েলি সেনারা। আর এ কারণে তারা নতুন করে গাজার বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে সরে যেতে নির্দেশনা দিচ্ছে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৩৬ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে